ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

শ্রেষ্ঠ পরিদর্শক (তদন্ত)-এর পুরস্কার পেলেন চৌদ্দগ্রাম থানার ত্রিনাথ সাহা


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৭-৬-২০২২ দুপুর ৪:৫৬

মুুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ পরিদর্শক (তদন্ত) হিসেবে পুরস্কার পেলেন চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা তন্ময়। গত রোববার (২৬ জুন) কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পুলিশ সুপার কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র এবং সম্মাননা পদক তুলে দেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ পিপিএম (বার)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তানভীর হাসানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, অভিন্ন মানদণ্ড অনুযায়ী চৌদ্দগ্রাম থানার ২০২২ সালের মে মাসের সামগ্রীক কার্যক্রম পরিচালনায় মামলা তদন্ত ও নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার,  থানার পরিবেশ ও থানা এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ প্রভৃতি কর্মকান্ডে সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের পাশাপাশি কুমিল্লা জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করায় চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) এর দায়িত্বে থাকা  দেশ প্রেমিক, কঠোর পরিশ্রমী ও চৌকস মানবিক পুলিশ কর্মকর্তা ত্রিনাথ সাহা তন্ময়কে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ পরিদর্শক (তদন্ত) হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়। তার এ অর্জনে থানায় আনন্দের জোয়ার বইছে। তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনায় অভিনন্দন জানিয়ে দোয়া ও শুভ কামনা জানান চৌদ্দগ্রামের সুধিজনসহ সচেতন মহল।

জামান / জামান

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক