শাহজাদপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন
ঐহিত্যবাহী শাহজাদপুর প্রেসক্লাবের ৫৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শাহজাদপুর প্রেসক্লাবের আহ্বানে প্রেসক্লাব, শাহজাদপুর ও শাহজাদপুর মডেল প্রেস ক্লাবের সকল সাংবাদিকএকাত্মতা প্রকাশ করে প্রেস ক্লাব, শাহজাদপুর ও শাহজাদপুর মডেল প্রেসক্লাব বিলুপ্ত করে শাহজাদপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন ককরা হয়।
সোমবার (২৭ জুন) দুপুরে শাহজাদপুর উপজেলা ক্রীড়া সংস্থা হলরুমে প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুস্তাক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ সাধারন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু (কালের কন্ঠ), আতিক সিদ্দিকী (আমাদের সময়), মুমীদুজ্জামান জাহান (যুগান্তর), আবুল কাশেম (নয়াদিগন্ত), সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির (জনকন্ঠ), শফিউল হাসান চৌধুরী (ইত্তেফাক), কোরবান আলী লাভলু (সমকাল), এমএ জাফর লিটন (যায়যায়দিন), মো. আল আমিন হোসেন (দিনকাল), হাসানুজ্জামান তুহিন (প্রতিদিনের সংবাদ), জাকারিয়া মাহমুদ (মাইটিভি) প্রমূখ। বক্তব্যে সাংবাদিকতা পেশাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে সবাইকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দায়িত্বপালনের আহবান জানান বক্তারা।
পরে সর্বসম্মতিক্রমে ১৯ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। এতে সভাপতি পদে বিমল কুমার কুন্ডু (সংবাদ), সাধারন সম্পাদক পদে মুস্তাক আহমেদ (প্রান্তিক সংবাদ) নির্বাচিত হন। কার্যকরী পরিষদের অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আবুল কাশেম (নয়াদিগন্ত), ওমর ফারুক (এশিয়ান টিভি), এমএ জাফর লিটন (যায়যায়দিন), যুগ্ম সাধারন সম্পাদক মো. আল আমিন হোসেন (দিনকাল), মামুন রানা (সিরাজগঞ্জ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক মুমীদুজ্জামান জাহান (যুগান্তর), অর্থ বিষয়ক সম্পাদক মো. শামছুর রহমান শিশির (এ যুগের দীপ), দফতর ও পাঠাগার সম্পাদক জহুরুল ইসলাম (আমার সংবাদ), সাহিত ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী লাভলু (সমকাল), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাগর বসাক (করতোয়া), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক হাসান কাহার (ডেইলি বাংলাদেশ), ক্রীড়া ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস (ভোরের কাগজ) ও কার্যনির্বাহী সদস্য পদে আতাউর রহমান পিন্টু (কালের কন্ঠ), সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির (জনকন্ঠ), আতিক সিদ্দিকী (আমাদের সময়), হাসানুজ্জামান তুহিন (প্রতিদিনের সংবাদ) ও শফিউল হাসান চৌধুরী (ইত্তেফাক) নির্বাচিত হন।
এছাড়া শাহজাদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফিকে আজীবন সদস্য পদে ভূষিত করা হয়।
জামান / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন