রুট পারমিটের অপেক্ষা
পদ্মা সেতু দিয়ে ৬ ঘণ্টায় পাইকগাছা থেকে ঢাকা
কবে যাব সরাসরি স্বপ্নের পদ্মা সেতু দিয়ে ঢাকা। সে অপেক্ষা শুরু হয় পদ্মা সেতু উদ্বোধনের আগে থেকেই। কিন্তু কে জানত লাগে রুট পারমিট। দেশের বিভিন্ন স্থান থেকে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু করলেও রুট পারমিটের জন্য আটকে আছে পাইকগাছা টু ঢাকা রুটের পরিবহন সেবা।
সরাসরি ফেরি পারাপারের মাধ্যমে পাইকগাছা থেকে ঢাকা রুটে বিভিন্ন কোম্পানির ১৮টি পরিবহন বাস চলাচল করে থাকে। প্রতিদিন সকাল এবং সন্ধ্যা মিলে ২০ থেকে ২২টি বাস যাত্রীসেবা দিয়ে আসছে। পদ্মা সেতু উদ্বোধনের আগে থেকেই বাসগুলো দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি পার হয়ে ঢাকার গাবতলীসহ রাজধানীতে প্রবেশ করত।
গত রোববার থেকে স্বপ্নের পদ্মা সেতু সাধারণ যানবাহনের জন্য খুলে দেয়ায় পদ্মা সেতু হয়ে ঢাকা যাওয়া-আসা করার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে পাইকগাছা-কয়রার মানুষ। যদিও এ রুট দিয়ে পাইকগাছা-কয়রাসহ পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার মানুষ যাতায়াত করে থাকে।
পদ্মা সেতু দিয়ে অন্যান্য যানবাহন চলাচল শুরু হলেও শুরু করতে পারেনি পাইকগাছার পরিবহন। রুট পারমিটের জন্য আটকে আছে বলে পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে।
কিং ফিশার-এর ম্যানেজার শাহজান কবির জানান, বর্তমানে ফেরি পারাপারের জন্য আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। সকালের বাস রাতে পৌঁছায় আর বিকেলের বাস পরদিন সকালে পৌঁছায়। পদ্মা সেতু হয়ে যেতে পারলে মাত্র ৬ ঘণ্টায় ঢাকায় পৌছানো যাবে। এক্ষেত্রে পদ্মা সেতু হয়ে যেতে গেলে আমাদের সায়েদাবাদ, গুলিস্তন যেতে হবে। এক্ষেত্রে রুট পারমিটের প্রয়োজন। এ জন্য আমরা বিএআরটিতে রুট পারমিটের জন্য আবেদন করেছি। এটা অনুমোদন হলে আশা করছি ঈদের আগে কিংবা ঈদের পরেই পদ্মা সেতু হয়ে ঢাকায় যাতায়াত করতে পারবে অত্র এলাকার মানুষ।
পদ্মা সেতুর সুুফল পেতে দ্রুত রুট পারমিটের অনুমোদনসহ পদ্মা সেতু হয়ে ঢাকাগামী পরিবহন চালুর দাবি জানিয়েছেন পাইকগাছা-কয়রাবাসী।
জামান / জামান
গাজীপুরের কাশিমপুরে জমি নিয়ে বিরোধ: হামলা, ভাঙচুর ও জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
নালিতাবাড়ীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা
গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও বৃক্ষ বিতরণ
মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে জগদল উচ্চ বিদ্যালয়ে ক্লাস বাদ দিয়ে মানববন্ধন করার অভিযোগ
রায়গঞ্জে সংস্কার হলো করতোয়া নদীর ঝুঁকিপূর্ণ সাঁকো
সিংড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে যুবক, জিম্মি করে টাকা আদায়: চক্রের তিন সদস্য গ্রেপ্তার
কুতুবদিয়ায় ১৫ মাসেও পৌঁছায়নি বরাদ্দকৃত ভেটেরিনারি মোবাইল ক্লিনিক, অবহেলায় খামারিরা
আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন নিহত -১, ক্ষতি কোটি টাকা
তেঁতুলিয়ায় ৪৭৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড
মনপুরায় ৭.৯ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের টেন্ডার আহ্বান