পদ্মা সেতু উদ্বোধনে ফ্রাঙ্কফুর্টে আনন্দ উৎসব
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জার্মানির ফ্রাঙ্কফুর্টে আনন্দ উৎসব করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ফ্রাঙ্কফুর্টের স্থানীয় একটি অডিটোরিয়ামে এ উৎসব হয়। আনন্দঘন এ অনুষ্ঠানে জার্মানির ফ্রাঙ্কফুর্ট প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান আলমের সভাপতিত্বে এবং নজরুল ইসলাম খালেদের পরিচালনায় উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির প্রতিষ্ঠাতা ও সভাপতি ইউনুস আলী খান। প্রধান বক্তা ছিলেন হাকিম টিটু।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- শুদ্ধস্বর ডটকমের প্রধান সম্পাদক হাবিব বাবুল, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আব্দুল মালেক, আবু সেলিম, রেজাউল হক চৌধুরী কামরান, ইসমাইল নেছার, শেখ শাহাজান, মনওয়ার হোসেন সরদার, আব্দুল ওয়াদুদ, জয়নুল হক চৌধুরীসহ অনেকে।
বক্তারা বলেন, পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, এটি বাংলাদেশের গর্ব, আত্মনির্ভরশীলতা ও আত্মমর্যাদার প্রতীক। বক্তারা পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দূরদর্শিতা এবং সাহসী নেতৃত্বের কারণেই সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দেশের ইতিহাসের সবচেয়ে বড় সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন