ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে শিল্প প্রতিষ্ঠানকেন্দ্রিক সৃষ্ট যানজটের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৬-২০২২ দুপুর ২:৪৯

লাইফ লাইনখ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের  কুমিরা থেকে ভাটিয়ারী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় অবস্থিত কেডিএস লজিস্টিক ডিপো, ম্যানসান ডিপো, পোটলিংক ডিপোসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ট্রাক টার্মিনাল কেন্দ্রিক অবৈধ গাড়ি পাকিংয়ের কারণে সীতাকুণ্ড অংশে চলাচল করা মানুষদের ঘণ্টার পর ঘণ্টা যানযটে পড়তে হয়। এ অসহনীয় যানজট নিরসনের দাবিতে আজ মঙ্গলবার (২৮ জুন) বেলা ১১টায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালযের মূল ফটকে স্থানীয়রা ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে বক্তারা প্রাশানের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। মানববন্ধন থেকে বক্তারা ৫ দফা প্রস্তাবনা দেন। প্রস্তাবনার মধ্যে রয়েছে- বাংলাদেশের লাইফ লাইনখ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে নিরবচ্ছিন্ন যানজটমুক্ত রাখা। কন্টেইনার ডিপো ট্রাক টার্মিনাল ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সামনে কোনো গাড়ি অবৈধ পার্কিং না করা। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রত্যেক কন্টেইনার ডিপো ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের নিজস্ব স্বেচ্ছাসেবী নিরাপত্তা বাহিনী নিয়োগ করা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে অবৈধ গড়ে ওঠা সকল প্রকার ট্রাক টার্মিনাল উচ্ছেদ করা। ডিপোগুলোর সামনে মানুষ চলাচল স্বাভাবিক রাখতে ফুটওভারব্রিজ স্থাপন করা।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ