রায়গঞ্জে বি এস টি আইয়ের অনুমোদন না নিয়েই বিভিন্ন নামে টেস্টি দই বিক্রি প্রতারিত হচ্ছে গ্রাহক
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএসটিআই অনুমোদন না নিয়েই বিভিন্ন নামে মোরকজাত করে টেস্টি দই বিক্রি করছেন জাহাঙ্গীর আলম-প্রতারিত হচ্ছে গ্রাহক।রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেবরাজপুর গ্রামের জাহাঙ্গীর আলম বি এস টি আই অনুমোদন না নিয়েই উপজেলার বিভিন্ন হাটে বাজারে ও দোকানে দোকানে বিক্রি করছেন বিভিন্ন নামে মোরকজাত করা টেস্টি দই।
সরেজমিনে জাহাঙ্গীর আলমের বাড়িতে গেলে দেখাযায়,অপরিস্কার ,অপরিচ্ছন্ন অবস্থায় নিজ বাড়িতে তৈরী করছেন বিভিন্ন নামে মোরকজাত করা টেস্টি দই যা জিম জিম,জুম জুম,জিম দই নামে লেবেল লাগিয়ে তৈরী করেছেন এই মানহীন টেস্টি দই ।
জাহাঙ্গীর আলমের নিকট এই মানহীন,অনুমোদনহীন দই তৈরী করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমার কোন বি এস টি আইয়ের কোন অনুমোদন নাই ।তবে আমি জিম দই নামে একটি পণ্যের আবেদন করেছি ।সেটা এখনো অনুমোদন হয়নি তবে প্রক্রিয়াধীন রয়েছে। আমি যেটা করছি সেটা আসলে ঠিক না বলে জানান তিনি।
এদিকে বি এস টি আই অনুমোদন কৃত প্রতিষ্ঠান মালিকরা বলছেন,অনুমোদন হীন ,নিন্ম মানের এই দই আমাদের যেমন ব্যাবসার ক্ষতি হচ্ছে তেমনি সাধারণ গ্রাহকরাও নিয়মিতভাবে প্রতারিত হচ্ছে।এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে আমরাও ক্ষতিগ্রস্থ হবো সাথে সাধারণ মানুষও ক্ষতিগ্রস্থ হবে।।বিষয়গুলো নিয়ে জাহাঙ্গীর আলমের বাড়িতে বি এস টি আই এর কর্মকর্তা মোঃ কামাল হোসেন আবেদন সাপেক্ষে তদন্ত করতে আসলে সরেজমিনে অপরিষ্কার, অপরিচ্ছন্ন অবস্থায় থাকার কারণে ও কারখনা না থাকায় তাকে কোন প্রকার টেস্টি দই তৈরী ও বাজার জাত করনের জন্য নিষেধাজ্ঞা দিয়ে যান।
উল্লেখ্য বিএস টিআই কর্মকর্তা নিষেধাজ্ঞা দেওয়ার পরেও বিভিন্ন নামে টেস্টি দই তৈরি করে বাজারজাত করছেন এই জাহাঙ্গীর আলম। এ বিষয়ে উপজেলা প্রশাসনসহ জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।
এমএসএম / এমএসএম
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
Link Copied