ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের বুদ্ধিবিকাশে পুষ্টিনিশ্চিত করতে ৫০ জন তরুণ তরুণীদের একটি উদ্যোগ


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২৮-৬-২০২২ দুপুর ৪:৪২
আমরা বলি - "শিক্ষাই জাতির মেরুদন্ড "। এর সাথে একটি জাতির উন্নতির জন্য আরেকটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ - তা হলো সঠিক বুদ্ধিবিকাশে পর্যাপ্ত পুষ্টি আমাদের বাচ্চাদের খাদ্যে নিশ্চিত করা।  তবেই না যাবতীয় শিক্ষা কর্মসূচি কার্যকর হবে এবং আমাদের বুদ্ধিদীপ্ত শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে দেশ ও জাতির কল্যাণ করবে।  এই উদ্দেশ্যেই পুরো রমজান মাস জুড়ে আয়োজিত হয় একটি গবেষণা - যার বিষয় হলো এমন খাবারের অনুসন্ধান করা যার মধ্যে বুদ্ধিবিকাশের যাবতীয় পুষ্টি উপাদান থাকবে এবং যা তুলনামূলকভাবে বাংলাদেশে মূল্যেও সুলভ ! পরবর্তীতে এই গবেষণার তথ্য নিয়ে প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবী পৌঁছে যান বাংলাদেশের ৯টি জেলাতে  সুবিধাবঞ্চিত শিশুদের অভিভাবকদের কাছে।  তাদের সাথে ছিল পুষ্টিকর, সহজলভ্য এবং তুলনামূলক সুলভ খাবার ।  এই পুরো আয়োজনটি করেন মিস বাংলাদেশ ইন ট্রেইনিং (MBIT) নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন - যারা ২০২০ সাল থেকে কাজ করছেন নারী ক্ষমতায়ন এবং শিশুদের নিয়ে। 
 
এই পুরো আয়োজনটি বাংলাদেশে আয়োজিত হয় "প্রজেক্ট নুরজাহান " নামে। যার প্রথম ভাগে ছিল একটি গবেষণা। এই  গবেষণায় প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে অংশগ্রহণ করেন ১৩ জন তরুণ তরুণী ।  এবং তাদের নির্দেশনায় ছিলেন -  কানাডার পুষ্টিবিদ বেনজীর শামস,  চিকিৎসক এবং ওয়েলনেস কনসালটেন্ট ড. তৌহিদা ইরিন, MBIT এর প্রতিষ্ঠাতা এবং যুক্তরাষ্ট্রের প্রকৌশলী ড. নিলুফার ইসলাম, এবং  MBIT এর অ্যাডমিন সেহেমি সুলতানা।   
 
এই প্রজেক্টের গবেষণা শেষে একটি তথ্যবহুল পোস্টার এবং লিফলেট  নিয়ে দশজন  গ্রুপ লিডার পৌঁছে যান বাংলাদেশের নয়টি এলাকায়।  গ্রুপ লিডার হিসেবে ছিলেন - ফারিহা তাসনিম হৃদি এবং তানভীর আজাদ ইবন (সিলেট লিডার), যুক্তা ভৌমিক (ঢাকা লিডার) , সুরাইয়া ইসলাম দিবা (রাজশাহী লিডার) , জান্নাতুল মাওয়া (চট্টগ্রাম লিডার ), হাদিউজ্জামান অভি (যশোর লিডার ), তায়ামুন নাহার (চুয়াডাঙ্গা লিডার), সুমাইয়া রহমান সমাপ্তি (খুলনা লিডার) , সাবরিনা করিম সুহি (কুমিল্লা লিডার ) এবং তৌহিদা তাসনিম (গাজীপুর লিডার)।   
 
MBIT এর প্রতিষ্ঠাতা ড. নিলুফার ইসলাম জানান - "বাংলাদেশের মানুষ আমরা অনেক বেশি ভাত এবং শর্করা নির্ভর খাবার খাই।  অথচ একটা শিশুর বুদ্ধি বিকাশে প্রয়োজন অনেক ধরণের পুষ্টি।  অনেকে বিশেষ করে সুবিধা বঞ্চিত শিশুদের বাবা - মায়েরা মনে করি এই ধরণের পুষ্টি শুধু দামি খাবারেই পাওয়া যায়। অথচ ব্যাপারটা তেমন না।  তাই আমরা বিভিন্ন রিপোর্ট , জার্নাল পেপার থেকে সংগ্রহ করি  প্রয়োজনীয় পুষ্টি বিষয়ক তথ্য।  এবং বাংলাদেশের প্রেক্ষিতে সেগুলো কোন কোন সুলভ মূল্যের খাবারে পাওয়া যায় তার একটি তালিকা তৈরী করি ।  পরবর্তীতে পুষ্টিবিদ এবং চিকিৎসকদের সরণাপন্ন হই তাদের মতামত নেবার জন্য ।"
 
ড. ইসলাম আরো জানান - " এই ক্যাম্পাইন এ আমরা আরো জানাই কিভাবে শিশুদের পুষ্টিকর খাবারের প্রতি অনুপ্রাণিত করতে পারি সেধরণের কৌশল ও। শিশুদের পালং শাক খাবার জন্য অনুপ্রাণিত করতে আমরা দেখাই "পপাই দি সেইলোর " কার্টুনটি !  সাথে গ্রাম এলাকায় বিনামূল্যে বীজ বিতরণ ও করা হয় , যাতে নিজেরাই কিছু পুষ্টিকর খাবার উৎপাদন তারা করতে পারে । আমরা চেষ্টা করেছি শুধু একবেলা ভালো খাবার দিয়ে আমাদের দায়িত্ব শেষ না করে তাদের পুষ্টিকর খাবার এবং কিভাবে তারা নিজেদের সামর্থ্যের মধ্যে বাচ্চাদের  পুষ্টিকর খাবার দিতে পারেন সে বিষয়ে একটা প্রশিক্ষণ দেবার ! "
 
এই উদ্যোগের আরেকটি উদ্দেশ্য ছিল তরুণ সমাজকে সমাজ সেবামূলক কাজে উৎসাহী এবং প্রশিক্ষণ  দেয়া।  প্রজেক্ট শেষে স্বেচ্ছাসেবীদের MBIT সার্টিফিকেট এবং পুরস্কার ও বিতরণ করেন। উল্লেখ্য যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে চালিত মিস বাংলাদেশ ইন ট্রেইনিং ইতোমধ্যেই নারী ক্ষমতায়নে এবং প্যাজেণ্ট প্রশিক্ষণে  অনলাইনে  ৩৬টি বিনামূল্যের প্রশিক্ষণ দিয়েছেন।

এমএসএম / এমএসএম

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই