চুয়েটে পদোন্নয়ন পেলেন মুহাম্মদ রাশেদুল ইসলাম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম (রাশেদ পারভেজ) সহকারী পরিচালক (জনসংযোগ) হিসেবে পদোন্নতি পেয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) তিনি সহকারী পরিচালক পদে যোগদান করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান চুয়েটের তথ্য ও প্রকাশনা শাখার উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান।
উল্লেখ্য, গত ২৬ জুন অনুষ্ঠিত চুয়েটের ১২৫তম সিন্ডিকেট সভার সুপারিশক্রমে তিনি এ পদোন্নয়ন লাভ করেন। তিনি চুয়েটের জনসংযোগ কর্মকর্তা পদে গত ৩০ মার্চ ২০১৭ খ্রি. থেকে কর্মরত আছেন। প্রসঙ্গত, চুয়েটে যোগদানের পূর্বে রাশেদ পারভেজ দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার হিসেবে প্রায় তিন বছর (২০১৪-২০১৭) কর্মরত ছিলেন।
মুহাম্মদ রাশেদুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ২০১৩ সালে প্রথম শ্রেণিতে বিএসএস (অনার্স) এবং ২০১৪ সালে একই বিষয়ে প্রথম শ্রেণিতে এমএসএস (মাস্টার্স) সম্পন্ন করেন।
উল্লেখ্য, তিনি বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় নারী কৃষকের অবদানের স্বীকৃতি বিষয়ে প্রতিবেদনের জন্য ২০১৫ সালের ২৪ ডিসেম্বর ঢাকায় যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অক্সফাম’ ও দেশীয় গণমাধ্যম গবেষণা সংস্থা ‘সমষ্টি’ কর্তৃক ‘অক্সফাম ফেলোশিপ-২০১৫’ মনোনীত হন। এছাড়া চট্টগ্রামের পোল্ট্রি শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রতিবেদনের জন্য ওয়াচডগ বাংলাদেশ ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি সমন্বয় কমিটি কর্তৃক ২০১৬ সালের ২০ আগস্ট ‘সেরা প্রতিবেদক’ হিসেবেও পুরস্কার লাভ করেন।
এছাড়া তিনি জার্মানির ডয়েচে ভেলে থেকে গণমাধ্যম বিষয়ক প্রশিক্ষণসহ বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠান থেকে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন।
তিনি ১৯৯৩ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের শাইর মুহাম্মদপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল গফুর ও মাতার নাম মনোয়ারা বেগম। তিনি বড় চার বোনের পরিবারের কনিষ্ঠ সন্তান।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়