বালিয়াকান্দিতে বাদল হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
রাজবাড়ীর বালিয়াাকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামে মাদরাসাছাত্র বাদল মোল্লা হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) বিকেলে বড় হিজলীর রহিম সরদার মোড় এলাকায় শত শত নারী-পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বাদল হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর স্লোাগানে উত্তাল হয়ে ওঠে ওই এলাকা।
মানববন্ধনে নিহত বাদল মোল্লার মা বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে আমি তাদের সবার ফাঁসি চাই।
এ সময় নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা আলমগীর বলেন, বাদল মোল্লার হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জন্য কর্তৃপক্ষের পুতি দাবি জানাচ্ছি।
উল্লেখ্য , বিগত ২৬ জুন রোববার বাহারাইন প্রবাসী হুমায়ন মোল্লার ছেলে বাদল মোল্লাকে নৃশংসভাবে হত্যা করে এলাকার সেনপাড়ার মাঠে পাটক্ষেতে ক্ষতবিক্ষত অবস্থায় ফেলে রেখে যায়। ওই ঘটনায় বালিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের হলে বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামের সবুর শেখ (২২), স্বাধীন মণ্ডল (১৬) এবং তোজাই মোল্লাকে (১৬) গ্রেফতার করে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়।
এমএসএম / জামান
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি