পদ্মা সেতুর সফল বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সাংবাদিক সমাজের আনন্দ শোভাযাত্রা
স্বপ্নের পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন ও উদ্বোধন বাংলাদেশের উন্নয়নের মাইলফলক অবহিত করে, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষের সাংবাদিক সমাজ।
রং-বেরংয়ের বেলুন, ফেসটুন, ব্যান্ড পার্টি, ব্যানার নিয়ে মঙ্গলবার (২৮ জুন) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আবদুল গনি রোড থেকে জিরো পয়েন্ট হয়ে জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জিরো পয়েন্টে দাঁড়িয়ে রং-বেরংয়ের শতাধিক বেলুন উড়িয়ে দেয়া হয়।
শোভাযাত্রা শেষে জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও বিএফউজের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, নয়াদিল্লির প্রেস মিনিস্টার ও বিএফউজের সাবেক মহাসচিব শাবান মাহমুদ, আব্দুল জলিল ভূঁইয়া প্রমুখ।
শোভাযাত্রায় জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে, সাব-এডিটর কাউন্সিল, ঢাকা রিপোর্টর্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েট, বরিশাল বিভাগ সাংবাদিক ইউনিয়ন, জয় বাংলা সাংবাদিক মঞ্চ, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদ, গোপালগঞ্জ সাংবাদিক সমিতি, মুক্তিযোদ্ধা সন্তান সাংবাদিক ফোরাম, ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যানার নিয়ে বিপুলসংখ্যক সাংবাদিক অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ