ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, ১০ হাজার টাকা জরিমানা


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৬-২০২২ রাত ৮:১৫

নকল প্রসাধনীতে ছেয়ে গেছে হাট-বাজার। দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের প্রসাধনী তৈরি হচ্ছে যত্রতত্র। নকল প্রসাধনীর ব্যবহারে বাড়ছে ক্যান্সারসহ নানা ত্বকের বিভিন্ন রোগ। এমন একটি নকল প্রসাধনী তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামে।

মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় একটি বসতবাড়িতে তৈরি করা হয়েছে এই কারখানা। মঙ্গলবার (২৮ জুন) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস সালামের নেতৃত্বে ওই নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ ঠিকানায় অমিল থাকায় কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে।

অভিযানে নেতৃত্বদানকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, কারখানায় পাওয়া মোড়কের সাথে উৎপাদিত স্থানের মিল না থাকায় সর্তক করে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে বিএসটিআইয়ের সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে, নকল প্রসাধনী কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মাত্র ১০ হাজার টাকা জরিমানা করায় মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসী বলছেন, যে নকল প্রসাধনী ব্যবহার করে ক্যান্সারসহ ত্বকের নানা রোগ হচ্ছে, সেই কারখানাকে মাত্র ১০ হাজার টাকা জরিমানা করে এক রকম নকল পণ্য তৈরির বৈধতা দেয়ার শামিল। প্রতিষ্ঠানের মালিক আহসান হাবীব চপল তার রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে নিজেকে রক্ষা করলেন বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, কারখানার মালিক চপল তার রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে ছাড় পেয়ে গেলেন। তিনি দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি ব্র্যান্ডের নকল পণ্য তৈরি করে আসছেন।

এ বিষয়ে মহিমাগঞ্জের শ্রীপতিপুর গ্রামের মানিক সাহা বলেন, এরকম নকল প্রসাধনী তৈরি করা কারখানাকে মাত্র ১০ হাজার টাকা জরিমানা করা এক রকম হাস্যকর ব্যাপার। এই জরিমানা করে তাদের যেন নকল পণ্য তৈরি করার বৈধতা দেয়া হলো।

তিনি আরো বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উচিত ছিল অবৈধ এই কারখানা সিলগালা করে মালিককে আটক করা।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত