অবৈধ অভিবাসীদের ধরতে মালয়েশিয়ায় শুরু হচ্ছে চিরুনি অভিযান
আশিক ইসলাম, মালয়েশিয়ায় প্রতিনিধি :মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে ৩০ জুনের পর থেকে কঠোর অভিযান চালানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে ২০২০ সালের ডিসেম্বর থেকে রিক্যালিব্রেশন (রিটার্ন) কর্মসূচির ঘোষণা দিয়েছিল দেশটির সরকার। নাম নিবন্ধনের এই সুযোগ শেষ হচ্ছে চলতি মাসের ৩০ তারিখে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুন) মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৈধতার জন্য বেঁধে দেয়া সময়সীমা আর বাড়ানো হচ্ছে না। এরপর আবারও চিরুনি অভিযান শুরু হবে।
মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুসারে, এখন পর্যন্ত ২ লাখ ৮২হাজার ৫৮১ জন অবৈধ অভিবাসী এ কর্মসূচির অধীনে স্বেচ্ছায় বাড়ি যাওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে ২লাখ ৪৩ হাজার ২৭৯ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদিন।
এছাড়া দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রোগ্রাম রিক্যালিব্রেশন (লেবার) কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত নিয়োগকর্তার মাধ্যমে ৪ লাখ ১৮হাজার ৫২৪ জন অভিবাসী নিবন্ধিত হয়েছেন। গত পাঁচ মাসে মোট ১ বিলিয়নের বেশি রিঙ্গিত ভিসা লেভি ফি সংগ্রহ করা হয়েছে।
এদিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, যে সকল অবৈধ অভিবাসী এ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন না এবং যেসব কোম্পানির মালিক অবৈধ শ্রমিকদের দিয়ে কাজ করাবেন তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার আইনের ১৯৫৯/৬৩ অনুচ্ছেদের ৫৫ (বি) ধারা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন