ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আধুনিক বাংলাদেশ গড়তে মাদক নির্মূল অপরিহার্যঃ বাবর


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৯-৬-২০২২ দুপুর ১২:৩৯

করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ -অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর বলেছেন মাদক এক জটিল সমস্যার নাম। মাদকাসক্তি আধুনিক সভ্যতার ভয়ংকরতম ব্যাধিগুলোর অন্যতম। বিশ্বে অগণিত সফল জ্ঞানী, বুদ্ধিজীবী, সমাজের অনুরূপ সফল মানুষের জীবন ও পরিবার ধ্বংস হয়েছে মাদকের কারণে। দিনে দিনে এই সমস্যা আরো প্রকট হয়ে উঠছে। একটা পরিবারে একজন সদস্য মাদকাসক্ত হয়ে পড়লেই সেই পরিবারে নেমে আসে বিভীষিকাময় পরিবেশ। মাদককে ঘিরে যেসব সমস্যা তৈরি হয় সেটা একটা পরিবারকে বিপর্যয়ের দিকে ঠেলে নিয়ে যায়। তাই আধুনিক বাংলাদেশ গড়তে মাদক নির্মুল অপরিহার্য হয়ে পড়েছে। সম্প্রতি আন্তজার্তিক মাদক বিরোধী দিবস উপলক্ষে নন্দনকানন ক্লাবের উদ্যাগে নন্দনকানন ২ নং গলির মুখে এক মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্লাবের সামির সাকির চৌধুরীর সভাপতিত্বে ও সামির বক্সের সঞ্চালনায় তিনি আরো বলেন বর্তমানে আমাদের দেশে মায়ানমার থেকে আসা ইয়াবা, ভারত থেকে আসা ফেনসিডিল  যুবকদের আকৃষ্ট করছে  তারা যখন এই নেশায় আসক্ত হয়ে পড়ে তখন এর খরচ যোগাতে সামাজিক অপরাধে লিপ্ত হয়ে পড়ছে, যার ফলশ্রুতিতে প্রজন্মকে রক্ষা করতে মাদককে বয়কট করতে হবে,  মাদক ব্যবসায়ীকে সমাজচ্যুত করতে হবে।  আধুনিক  বাংলাদেশ বিনির্মাণ ও জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে  মাদক নির্মূল অপরিহার্য।
এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মনোয়ার জাহান মনি,  আওয়ামীলীগ নেতা সৌরভ বিকাশ বড়ুয়া বিতান, এম কুতুবউদ্দিন চৌধুরী,  শিবু প্রসাদ চৌধুরী,  মোঃ তসলিম, পংকজ রায়, মোরশেদ আলম, কাজী দেলোয়ার হোসেন,  শেখ রিয়াজুদ্দিন রাজু, মোঃ জাহেদ, মোঃ দেলোয়ার, সাব্বির চৌধুরী , তোফাজ্জেল হোসেন জিকো, আবু তাহের রানা, কামরুল হাসান, সৈয়দ হোসেন তুষার, রুপম সরকার,  নূর মুনতাসীর সোহান, ফয়সাল কাদেরী প্রমুখ।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী