ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের নতুন প্রিন্সিপাল ডা. আশরাফ-উজ-জামান


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৯-৬-২০২২ দুপুর ১:১৬

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের নতুন প্রিন্সিপাল হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ডা. মোঃ আশরাফ-উজ-জামান। বুধবার (২৯ জুন) সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন তিনি। নতুন প্রিন্সিপালকে ফুল দিয়ে বরণ করে নেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল মেডিকেল কলেজ ও আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।

এসময় উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনআদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ডা. আফিকুর রহমান আদ্-দ্বীন হাসপাতাল সমূহের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিনআদ্-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহা ব্যবস্থাপক মোঃ তারিকুল ইসলাম মুকুল প্রমূখ।

প্রফেসর ডা. মোঃ আশরাফ-উজ-জামান বলেনসর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। এরপর আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে যোগদান করে আমি আনন্দিত। আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিক ভাবে পালন করতে পারি সেজন্য সকলের সহযোগীতা কামনা করছি।

প্রফেসর ডা. মোঃ আশরাফ-উজ-জামান ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমডি ডিগ্রি সম্পন্ন করেন। ডা. আশরাফ-উজ-জামান ২০০৮ সালে সহকারী অধ্যাপক হিসেবে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে যোগদান করেন।

এমএসএম / এমএসএম

ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭

উত্তরা পাসপোর্ট অফিসে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, ১৩ দালালের কারাদণ্ড

শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ নিয়ে সরকারি বাঙলা কলেজে ডিসিইউর গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা

সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

বাটজার সভাপতি সাফওয়ান, সম্পাদক ইমন

রাজউকের মোবাইল কোর্টে ২১  ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পরিবেশবান্ধব ও টেকসই নগর গঠনে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আদাবরে বিএনপি নেতা বাদশা হত্যা: দ্রুত বিচারের দাবিতে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল

মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে এক টেবিলে দুপুরের খাবার খেলেন জিকে শামীম

ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস

আনসারের তৎপরতায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দালাল আটক

ন্যায্য বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী পরিবার: প্রতিকার না পেলে আত্মহত্যার হুমকি