ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আইনশৃঙ্খলার উন্নয় সম্ভব


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৯-৬-২০২২ দুপুর ৪:১
বোয়ালখালী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এলার্নিং অবস্থায় রয়েছে, সারোয়াতলীতে ১ মাসে  ২ টি  ডাকাতি সংঘটিত হয়েছে, আগ্নেয়াস্ত্রের মুখে কৃষি কাজে পাহাড়ে যাওয়া কৃষকদের অপহরণ  করে  চাঁদা আদায় করছে পূর্বাঞ্চের  পাহাড়ি এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ,  বিভিন্ন এলাকায় আশংকাজনক হারে  বৃদ্ধি পেয়েছে  মাদক, ইয়াবা বিক্রি ও সেবন,  কধুরখীলে কিশোর গ্যাং এর দৌরাত্মে নিয়মিত সংঘাত  লেগেই আছে। পোপাদিয়ায় মাদক সম্রাটের ভয়ে সাধারণ জনগণ তটস্থ থাকে। যাত্রীবাহী সিএনজি থেকে টোকেনের নামে নেওয়া হয় চাঁদা, স্কুল টাইমে বখাটেদের উৎপাতে স্কুল কলেজগামী  ছাত্রীরা ইভটিজিং এর শিকার হচ্ছে, মাসিক আইনশৃঙ্খলা সভায়  আলোচিত বিষয়গুলো তুলে ধরেন এলাকার বিভিন্ন জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। এবিষয়ে মতামত দিতে গিয়ে উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন  জনপ্রতিনিধি উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একসাথে কাজ করলে উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব। ২৯ জুন বুধবার বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়  উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা ও
উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর মেয়র জহিরুল ইসলাম,  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর  রাজ্জাক, উপজেলা  আওয়ামীলীগ সভাপতি  নুরুল আমিন চৌধুরী,
সিনিয়র সহ- সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা
প্রেসক্লাবের সিঃ সহ সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, দূর্নীতি  প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল আলম, সম্পাদক আফাজুর রহমান।  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে শফিউল আলম, এস এম জসিম, আবদুল মোনাফ, শামসুল আলম, মোহাম্মদ  মোকাররম, কাজল দে,  আবদুল মান্নান সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও  শিক্ষা প্রতিষ্ঠানের  প্রতিনিধিবৃন্দ।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী