বঙ্গোপসাগর থেকে ভারতীয় জেলেদের ধরা আড়াই টন মাছ মোংলায় নিলামে বিক্রি
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ প্রবেশ করে ভারতীয় জেলেদের ধরা আড়াই টন মাছ নিলামে বিক্রি করা হয়েছে। বুধবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মোংলার ফেরিঘাট এলাকায় এ সামুদ্রিক ১৩ প্রজাতির মাছের নিলাম দেন উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় উন্মুক্ত নিলামে আড়াই টন মাছ সাড়ে ৪ লাখ টাকায় বিক্রি করা হয়।
নিলামে মাছ বিক্রির এ টাকা সরকারের রাজস্ব খাতে জমা দিয়েছে মৎস্য অধিদপ্তর। নিলাম পরিচালনায় ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, জুনিয়র মৎস্য কর্মকর্তা এজেডএম তৌহিদুর রহমানসহ অন্যরা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় গত সোমবার রাত ১০টার দিকে ওই এলাকায় টহলরত নৌবাহিনীর সদস্যরা ৮টি ভারতীয় ট্রলার আটক করেন। এরপর মঙ্গলবার রাতে ৪টি ট্রলার ও ৬৭ ভারতীয় জেলেকে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনে নৌবাহিনী। পরে রাত ৩টার দিকে ভারতীয় ৪টি ট্রলারে থাকা ১৩ প্রজাতির ২ হাজার ৫০০ কেজি মাছ মৎস্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
এ মাছের মধ্যে রয়েছে- ইলিশ, কামট, লইট্যা, ঢেলা, কাঁকড়া, মোচন, তাড়ুল, কৈভোল ও শাপলাপাতাসহ ১৩ প্রজাতির মাছ। এরপর বুধবার দুপুরে ওই মাছ নিলামে বিক্রি করা সাড়ে ৪ লাখ টাকা দুপুরেই সরকারি কোষাগারে জমা দেয়া হয়।
এমএসএম / জামান
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
Link Copied