জুড়ীতে বন্যার্তদের পাশে দাঁড়ালেন সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়ালেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, পিপিএম। বুধবার (২৯ জুন) দুপুরে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে তিনি বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এবিএম মুজাহিদুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী, বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন প্রমুখ। পরে তিনি বড়লেখা উপজেলায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য, বন্যা মোকাবেলা ও প্রাকৃতিক দুর্যোগকালীন আইনশৃঙ্খলা রক্ষায় আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে মৌলভীবাজার জেলা পুলিশ। বন্যার্ত মানুষেকে সহায়তা, দ্রুত উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানোর জন্য ‘বন্যা মনিটরিং সেল’ গঠন করা হয়েছে এবং প্রতিটি থানায় গঠন করা হয়েছে ‘কুইক রেসপন্স টিম’। এরই অংশ হিসেবে জুড়ী থানা পুলিশের পক্ষ থেকে রান্না করা খাবারসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে নিয়মিত।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ