ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

আরএনপিপি

দ্বিতীয় ইউনিটের অভ্যন্তরীণ কন্টেইনমেন্টে ডোম স্থাপন সম্পন্ন


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৬-২০২২ দুপুর ৪:৩৫

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর ভবনের অভ্যন্তরীণ কন্টেইনমেন্টে ডোমের ধাতব কাঠামো স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে বলে বুধবার(২৯ জুন) রোসাটমের এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয়েছে। ডোমের ওপরের অংশের ব্যাস ৩৫.৭ মিটার এবং ওজন ১৯৪ টন। এই কাঠামোটি ৫১.৭ মিটার উচ্চতায় নকশা অনুমোদিত স্থানে স্থাপন করা হয়েছে। বর্তমানে এই স্থাপনাটির উচ্চতা দাঁড়িয়েছে ৬০.৫ মিটার।

এতমস্ত্রয়এক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরী জানান, অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট ডোম স্থাপন ২০২২ সালের জন্য একটি মাইলফলক ঘটনা। গত বছর আমরা প্রথম ইউনিটে এজাতীয় কাজ সম্পন্ন করেছি। এর ফলশ্রুতিতে বর্তমান ডোমটি স্থাপনে প্রাক-সংযোজন সময় লেগেছে মাত্র ১৫১ দিন, যা পূর্বের তুলনায় ৫৬ দিন কম। ডোমের দু’টি অংশের ওয়েল্ডিং সম্পন্ন করার পর এর কংক্রীট ঢালাই করা হবে।

অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট ডোম দুই ধাপে সম্পন্ন হয়েছে। ডোমের নিচের অংশটির ব্যাস ছিল ৪২.৮ মিটার এবং ওজন ১৯৫ টন, যা ২০ জুন নকশা অনুমোদিত স্থানে স্থাপিত হয়। অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট ডোমের সংযোজন এবং স্থাপনের কাজে নিয়োজিত রয়েছে রসাটম প্রকৌশল শাখার অধীনস্থ  ট্রেস্ট রোসেম এর শাখা অফিসের বিশেষজ্ঞরা।

ডোমের ওপরের অংশ উত্তোলনে এবং স্থাপনে ব্যবহৃত হয় ১৩৫০ টন ক্ষমতা সম্পন্ন লিবার এলআর-১১৩৫০  ক্রেন। ডোমের এই অংশটি উত্তোলনে ব্যয় হয় ৪ ঘন্টা। ডোম স্থাপন প্রক্রিয়াটি যথেষ্ট জটিল কারন দু’টি অংশকে নকশা অনুমোদিত স্থানে অত্যন্ত নির্ভুলভাবে স্থাপন অতি জরুরী।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম অংশ হলো অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট। এটি শুধু রিয়্যাক্টর কম্পার্টমেন্টকেই সুরক্ষা দেয় না বরং রিয়্যাক্টর সার্ভিসিং-এর জন্য প্রয়োজনীয় পোলার ক্রেনও ধারণ করে এটি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মোট উৎপাদন ক্ষমতা হবে ২,৪০০ মেগাওয়াট। প্রকল্পে ৩+ প্রজন্মের দু’টি ভিভিইআর ১২০০ রিয়্যাক্টর স্থাপিত হচ্ছে। রাশিয়ার এই রিয়্যাক্টরগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। প্রকল্পের জেনারেল ডিজাইনার এবং কন্ট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছে রাশিয়ার রসাটম রাষ্ট্রীয় কর্পোরেশনের প্রকৌশল বিভাগ।

এমএসএম / জামান

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি