ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ ও বস্ত্র বিতরণ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৯-৬-২০২২ দুপুর ৪:৫১

 মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে দ্বি-মাসিক সভা, বৃক্ষরোপণ ও বস্ত্র বিতরণ কার্যক্রম সম্প্রতি সংগঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি তরুণ কুমার আচার্য কৃষ্ণের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান ছিলেন হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ফটিকছড়ি ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়ক মাস্টার কবির আহমদ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আরমান ও প্রজিত বড়ুয়া। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রুবেল শীল, অর্থ সম্পাদক সমীর দাশ ও ঝুমুর সর্দার। স্বাগত বক্তব্য রাখেন মহিলা সম্পাদিকা অর্চনা রানী আচার্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য শিবু ভট্টাচার্য। আরো বক্তব্য রাখেন কুমার রতন, ঝুন্টু শীল, ডা. উজ্জ্বল কুমার শীল, সোমা গুহ, সোনারাম আচার্য, বিষ্ণু শীল, সোমা শীল, আবু বড়ুয়া, সোমা চৌধুরী সুমি, রানা শীল, তুষার শীল, মানিক বড়ুয়া, কলিঙ্ক দাশ, এমটি সুজন ত্রিপুরা, সংগীতা শীল, রূপনা আচার্য। প্রধান অতিথি বলেন, দরবারে গাউসুল আজম গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীল হযরত আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ হাসান (ম.জি.আ) কেবলা কাবা মানব কল্যাণের জন্য নিজ এলাকার অসহায় দুস্থদের খুঁজে বের করে এদের সেবা করার জন্য অনুরোধ করেন। বক্তারা আরো বলেন, গাছ আমাদের অনেক উপকার করে। আজ এই সংগঠন এক হাজার চারা বিতরণ ও তিনশত চারা রোপণ করার জন্য যে উদ্যোগ নিয়েছে এবং ৩০ জন দৃষ্টি ও বাকপ্রতিবন্ধীকে বস্ত্র বিতরণ করছে, এ উদ্যোগকে স্বাগত জানাই। পরে প্রধান অতিথি ঔষধি, ফলজ, বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। সমাপনী বক্তব্য প্রদান করেন লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই। পরিশেষে মরমী সংগীত পরিবেশন করেন মো. আরমান কাওয়াল ও তার দল।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী