ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বৈষম্য দূরীকরণে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের কর্মসূচি পালন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৯-৬-২০২২ বিকাল ৫:৫৮
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতি পাবলিক বিশ্ববিদ্যালয়েকর্মচারীদের পেশাগত বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে। বুধবার (২৯ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের (বাআবিকফ) আহ্বানে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
 
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি এসএম মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মো. আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মো. আজিজুল হাকিম প্রমুখ।
 
বক্তারা বলেন, কর্মচারীদের বৈষম্য দূরীকরণ ও কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত ইউজিসি কর্তৃক প্রণীত প্রহসনের অভিন্ন নীতিমালা অনতিবিলম্বে প্রত্যাহার বা সংশোধন করতে হবে। অন্যথায় বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আরো কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।

এমএসএম / জামান

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা