ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় দুই ভাইয়ের ১০ বছরের কারাদন্ড


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ২৯-৬-২০২২ বিকাল ৭:৫৪
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মামলায় দুই ভাইকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। 
 
বুধবার (২৯ জুন) বিকালে ইয়াবা পাচার মামলায় কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল।
 
দন্ডিতরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকার মৃত আহমদ ছফার দুই ছেলে নুরুল আলম (২৬) ও মহি উদ্দিন (৩০)।
 
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম বলেন, ২০১৮ সালের ১ মে টেকনাফ থেকে ৩০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করে হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাটির আইনি প্রক্রিয়া শেষে বুধবার এ রায় প্রদান করে। রায় প্রদানকালে অভিযুক্ত দুই ভাই আদালতে উপস্থিত ছিলেন। আদেশে হাজত ভোগ সময় সাজা থেকে বাদ যাবে বলে উল্লেখ রয়েছে।

এমএসএম / এমএসএম

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা