হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্টুভাবে সম্পুন্ন হয়েছে।
বুধবার সকাল ১০ টা থেকে অত্র বিদ্যালয়ের কক্ষে শুরু হয় ভোট গ্রহণ। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হিসেবে ৮ জন প্রতিদন্ধীতা করে ৪ জন বিজয়ী হয়েছেন।
নির্বাচনে বিজয়ী অভিভাবক সদস্যরা হলেন- ইয়াকুব আলী ( ৩৮৫), শফিকুল ইসলাম (৩৪১), ডাঃ জসিম উদ্দিন (৩৪০) এবং আব্দুস সত্তার (৩২৫)।
উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সাটুরিয়া উপজেলা মৎস্য অফিসার ফাতেমা তুজ জোহরা।
তিনি বলেন,অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হিসেবে ৮ জন প্রতিদন্ধীতা করেন। এদের মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন।
এই সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও সাবেক উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ,খ, ম নূরুল হক,মানিকগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আমজাদ হোসেন লাল মিয়া,সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহব্বত হোসেন,হরগজ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান জ্যোতি,প্রধান শিক্ষক মুহাম্মাদ বজলুর রহমান,বাংলাদেশ সাংবাদিক সমিতি সাটুরিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী লুৎফর রহমানসহ আরো অনেকে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
Link Copied