ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবলীগ নেতা নিহত 


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৬-২০২২ দুপুর ১২:৪৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ মুমিনুল হক (৪৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। একই ঘটনায় আহ মমিনুল হকের ছেলে সবুজ আইসিতে চিকিৎসাধীন। গতকাল বুধবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফকিরহাট গরুর বাজার থেকে বিকেল ৫টার দিকে বাড়ি ফিরছিলেন মমিনুল হক ও তার ছেলে সবুজ। মাঝ রাস্তায় হঠাৎ তিনটি সিএনজি থেকে কয়েজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে মমিনুল হকের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় বাবাকে বাঁচাতে এগিয়ে আসে ছেলে সবুজ। তখন সন্ত্রাসীরা তাকেও ছুরিকাঘাতে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যান। হাসপাতালে পৌঁছলে চিকিৎসক মমিনুল হককে মৃত ঘোষণা করেন। ছেলে সবুজ মুমূর্ষু অবস্থায় বর্তমানে চমেকে চিকিৎসাধীন।

নিহত মুমিনুল হক ৪নং মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের  মৃত ইমাম শরীাফের ছেলে ও মুরাদপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মো. আকবরের ছোট ভাই৷  তার একটি এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

নিহতের বড় ভাই ইউপি সদস্য মো. আকবর মুঠোফোনে জানান, তার ভাই মো. মুমিনুল হক ফকিরহাট গরুর বাজার থেকে বাসায় ফিরছিল। মুরাদপুর বাংলা বাজারের পূর্ব পাশে গ্যাস লাইন এলাকায় পৌঁছলে মুখোশধারী ১০-১৫ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।

তিনি আরো বলেন,  কে বা কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে কিছু বুঝে উঠতে পারছি না। তার সঙ্গে কারো দ্বন্দ্ব ছিল কি-না, তাও জানি না। লাশ ময়নাতদন্তের জন্য এখনো চমেকে রয়েছে৷ 

সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, ছুরিকাঘাতে মুমিনুল হক নিহতের খবর আমরা পেয়েছি। তবে এখনো কেউ মামলা করেননি৷ তদন্ত চলছে, তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে। 

জামান / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ