ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি মজিদ, সম্পাদক এনামুল


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৩০-৬-২০২২ দুপুর ১:১৩

দীর্ঘ ৬ বছর পর নির্বাচনের মাধ্যমে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে পাইকগাছা উপজেলা বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক পদে দুজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বুধবার (২৯ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত পাইকগাছা প্রেসক্লাবে সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

সম্মেলনে মোট ৭১০ জন কাউন্সিলরের মধ্যে ৬৩০ ভোট প্রদান করেন। সভাপতি পদে ডা. আব্দুল মজিদ ৫৩৪ ভোট, সম্পাদক পদে এস এম এনামুল হক ৩২৪ এবং সাংগঠনিক সম্পাদক পদে আবুল হোসেন ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। পুরাতন পরিবহন চত্বরে অনুষ্ঠিত সমাবেশ সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। উদ্ধোধক ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বাক আমির এজাজ খান।

বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম-আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৈয়েবুর রহমান, তসলিমা খাতুন ছন্দা, জেলা যুবদলের সভাপতি শামীম কবির, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি।

উপস্থিত ছিলেন- জেলা নেতা মোল্যা খায়রুল ইসলাম, গোলাম মোস্তফা তুহিন, এনামুল হক সজল, শেখ সরোয়ার, আতাউর রহমান রুনুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

জামান / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার