ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে প্লাস্টিকের বর্জ্য পুড়িয়ে গলানো হচ্ছে পিচ


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৩০-৬-২০২২ দুপুর ৩:৩

জয়পুরহাটের আক্কেলপুরে জনবহুল এলাকায় প্লাস্টিক, ছেঁড়া জুতা, ব্যাগসহ বিভিন্ন আবর্জনা পুড়িয়ে রাস্তা নির্মাণের পিচ গলিয়ে পরিবেশ দূষণ করার অভিযোগ উঠেছে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এসব বর্জ্য পুড়িয়ে পরিবেশ দূষণের ঘটনা ঘটছে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে।

বৃহস্পতিবার (৩০ জুন) সরোজমিন দেখা যায়, আক্কেলপুর-বগুড়া প্রধান সড়কের পাশের গোপীনাথপুর হিমাগারের সামনে প্লাস্টিক, ছেঁড়া জুতা, ব্যাগসহ বিভিন্ন আবর্জনা পুড়িয়ে পিচ গলাচ্ছে বগুড়ার মেসার্স রবি অ্যান্ড ব্রাদার্স নামক এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কয়েকজন শ্রমিক। এসব কাজের তদারকি করছেন উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের এক কর্মচারী। পোড়ানো এসব বর্জ্য থেকে সৃষ্টি হচ্ছে কালো ধোঁয়া, যা মারাত্মকভাবে পরিবেশ দূষণ করছে। এ সড়ক দিয়ে নিয়মিত চলাচল করা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অসংখ্য পথচারী ও যানবাহন পড়ছে বিপাকে।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ থেকে পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার ফুলদীঘি পর্যন্ত রাস্তার কাজ করা হচ্ছে, যার দৈর্ঘ্য ১৯২৩ মিটার ও প্রস্থ ১৬ মিটার। ১ কোটি ৪১ লাখ ৬৯ হাজার ৮০৫ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের কাজটি পেয়েছে বগুড়ার মেসার্স রবি অ্যান্ড ব্রাদার্স নামক ঠিকাদারি প্রতিষ্ঠান। 

এ বিষয়ে পথচারী মাসুদ রানা জানান, আমি নিয়মিত এ রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাতায়াত করি। বেশ কয়েকদিন ধরে দেখছি তারা রাস্তার পাশে ছেঁড়া জুতা, প্লাস্টিকের ব্যাগ পুড়িয়ে পিচ গলাচ্ছে। এতে খুব কালো ধোঁয়া হয়। চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয় আমাদের।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তারা জানায়, এখন সব জায়গায় এসব বর্জ্য দিয়ে কাজ করা হয়। আপনি অনান্য জায়গায়ও খোঁজ নিতে পারেন।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজিল-ই-জামান বলেন, কালো ধোঁয়ায় ক্যান্সার, ফুসফুস, চর্মরোগসহ মানবদেহের ব্যাপক ক্ষতি হয়। বিশেষ করে শ্বাসকষ্টের রোগীদের জন্য কালো ধোঁয়া বিষ হিসেবে বলা যায়।

পরিবেশ অধিদপ্তরের জয়পুরহাট কার্যালয়ের কর্মকর্তা ফারুক হোসেন মুঠোফোনে বলেন, এ ধরনের বর্জ্য পোড়ানো পুরোপুরি নিষিদ্ধ। এটি দণ্ডনীয় অপরাধ।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী রাকিব হাসান বলেন, সর্বত্র এভাবেই কাজ হয়। এছাড়াও এটি লোকালয় থেকে দূরে করা হচ্ছে। এ বিষয়ে আমি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলব। 

আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ