মির্জাগঞ্জে মাহিন্দ্রা উল্টে চালক নিহত
পটুয়াখালীর মির্জাগঞ্জে মাহিন্দ্রা (মালামাল টানা) উল্টে চালক মো. হিরন (হিরু) নামে ৪০ বছরের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১১টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের সুন্দ্রা কালিকাপুর গ্রামের ওয়াপদায় (বেড়িবাঁধ) এ ঘটনা ঘটে।
নিহত যুবক পার্শ্ববর্তী বেতাগী উপজেলার মোকামিয়া (করুনা) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। মির্জাগঞ্জ ইউপির ৪, ৫, ৬নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার মোসা. খাদিজা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নিহত যুবক তার নিজস্ব মাহিন্দ্রা দিয়ে মির্জাগঞ্জ ইউনিয়নের সুন্দ্রা কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ও পার্শ্ববর্তী একটি রাস্তার মালামাল টানছিল। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে সে মালামাল আনার জন্য ঘটনাস্থলে গেলে তার মাহেন্দ্রটি ওয়াপদা থেকে নিচে নেমে যায়। সেটি উপরে তোলার সময় হঠাৎ মাহিন্দ্রাটি উল্টে গেলে সে নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক
গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
Link Copied