ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

টি-টোয়েন্টি দলে ঢুকলেন তাসকিন-মিরাজ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৬-২০২২ দুপুর ৪:৯

চোট জর্জর উইন্ডিজ সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে বাংলাদেশ দলে মেহেদী হাসান মিরাজ আর তাসকিন আহমেদকে যুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শহিদুল ইসলাম আর মোহাম্মদ সাইফউদ্দিন না থাকায় ১৫ জনের টি-টোয়েন্টি স্কোয়াড দাঁড়ায় ১২ জনে। এ জন্য স্পিন বোলিং অলরাউন্ডার মিরাজ আর ডানহাতি পেসার তাসকিনকে টি-টোয়েন্টি স্কোয়াডে সংযুক্ত করা হয়েছে।

মিরাজ ২০১৮ সালের ডিসেম্বর সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। তাসকিন অবশ্য টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য। তবে ইনজুরির কারণে শুরুতে এই ফরম্যাটে নাম ছিল তারা।

ক্যারিবীয়দের বিপক্ষে ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডমিনিকায়। ৭ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি।

টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ আর তাসকিন আহমেদ।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে