ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

১০০ কোটি টাকা দিয়ে আর্জেন্টাইন কোচকে বিদায় করছে পিএসজি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৭-২০২২ দুপুর ১১:২৮

অবশেষে পিএসজির কোচের পদ ছাড়তে সম্মত হয়েছেন মরিসিও পচেত্তিনো। বড় অঙ্কের ক্ষতিপূরণ পকেটে পুরেই ফরাসি চ্যাম্পিয়নদের দায়িত্ব ছাড়ছেন এই আর্জেন্টাইন কোচ।

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ আলোচনার পর পচেত্তিনোকে কোচের পদ থেকে অব্যাহতি দিতে তার সঙ্গে একটি চুক্তি করেছে পিএসজি। সেই চুক্তি অনুযায়ী, পচেত্তিনো এবং তার কোচিং দলকে ক্লাব ছাড়ার বিনিময়ে ১০ মিলিয়ন ইউরো বা  বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে প্যারিসিয়ান ক্লাবটি।

গত বছরের জানুয়ারিতে পিএসজির দায়িত্ব নিয়েছিলেন পচেত্তিনো। ২০২১-২২ মৌসুমে ক্লাবকে ঘরোয়া লিগ জিতিয়েছেন এই কোচ, তবে চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই মৌসুমে ব্যর্থতার কারণেই চাকরি হারাতে হচ্ছে তাকে।

পচেত্তিনোর উত্তরসূরি হিসেবে দীর্ঘ সময় জিনেদিন জিদানের নাম ভেসে বেড়ালেও শেষ পর্যন্ত জানা গেছে, জিদান নয়, বরং লিলের কোচ ক্রিস্তোফ গলতিয়েরের ব্যাপারে বেশি আগ্রহী পিএসজি। গলতিয়েরের সঙ্গে কথাবার্তা প্রায় পাকাপাকি হয়ে গেছে পিএসজির, পচেত্তিনোকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পরপরই আসতে পারে গলতিয়েরকে কোচ হিসেবে নিয়োগের ঘোষণা।

স্প্যানিশ ক্লাব এস্পানিওলকে দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করা পচেত্তিনো এখন পর্যন্ত কোচ হিসেবে সেরা সময় কাটিয়েছেন ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে। দীর্ঘ পাঁচ মৌসুমে ক্লাবটিকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়, ২০১৮-১৯ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পচেত্তিনোর অধীনে অল্পের জন্য শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। ২০১৯-২০ মৌসুমে দলের পারফরম্যান্সের নিম্নগামীতায় টটেনহ্যামের চাকরি হারান তিনি। এরপর খেলোয়াড়ি জীবনে নিজের সাবেক ক্লাব পিএসজির ডাগআউটকে আপন করে নেন এই আর্জেন্টাইন। পিএসজি থেকে বিদায়ের পর পচেত্তিনোর পরবর্তী গন্তব্য কোনটি হবে, সেটা সম্পর্কে অবশ্য এখনো কোন ধারণা পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের