ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

পাঁচবিবি পৌর নির্বাচনে প্রার্থীর সমর্থককে জোরপূর্বক উঠিয়ে নেয়ার অভিযোগ


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১-৭-২০২২ দুপুর ২:৪৩

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে বৃহস্পতিবার (৩০ জুন) প্রার্থীদের মনোনয়পত্র যাচাই-বাচাইয়ের সময় স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেকুন নাহার শিখার সমর্থকের স্বাক্ষর ভুয়া উল্লেখ করে মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রার্থী সাবেকুন নাহার শিখা তার সমর্থক নার্গিস বেগমের (৩৪) স্বাক্ষর বৈধ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন।

পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী সাবেকুন নাহার তার দানেজপুরস্থ অফিসে সসংবাদ সম্মেলনে বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় আমার ১০০ জন সাধারণ ভোটারের সমর্থনসংবলিত স্বাক্ষরের তালিকায় দুই সমর্থকের স্বাক্ষর ভুয়া বলে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়। দুপুর ১২টার দিকে আমি আটাপুর ইউপি ভবনে সমর্থক নার্গিস বেগমসহ অবস্থান করি। ওই সময় আমার প্রতিপক্ষ মেয়র প্রার্থী হাবিবুর রহমান হাবিবের ৬-৭ জন লোক নার্গিসকে ভয়ভীতি দেখিয়ে উঠিয়ে তিনটি বাইকেযোগে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় তারা আমাকে ও আটাপুর ইউপি চেয়ারম্যানকে গুলি করার হুমকি দিয়ে গেছে। এ বিষয়ে আমি থানায় একটি অভিযোগ করেছি।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমার সমর্থক নার্গিসকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে উল্টো তাকে দিয়ে আমার বিরুদ্ধে একটি অপহরণ মামলা করে আমাকে নির্বাচন থেকে দূরে রাখার পাঁয়তারা করা হচ্ছে। বর্তমানে আমি ও আমার সমর্থকরা জীবনের নিরাপত্তাহীনতা অনুভব করছি।

এ বিষয়ে নৌকা মার্কার প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সাথে মোবাইলে কথা বললে তিনি বলেন, আমার কোনো সমর্থক বা কর্মী আটাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে কাউকে তুলে নিয়ে আসেনি। বরং শিখার লোকজনই তাকে আটকে রেখেছে।

এমএসএম / জামান

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

মনোহরগঞ্জে ৬ বছর ধরে ঝুলছে সেতু বন্ধ নির্মাণ কাজ