বাংলাদেশিদের জন্য সুখবর দিল মালদ্বীপ
মালদ্বীপে বৈধ কাগজপত্রবিহীনভাবে অর্থাৎ অবৈধভাবে বসবাস করছেন এমন বাংলাদেশিদের জন্য বৈধকরণ প্রক্রিয়া চালু করেছে দেশটির সরকার। এ সুযোগ গ্রহণে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
এ বিষয়ে গতকাল শুক্রবার (১ জুলাই) দূতাবাসের ফেসবুক পেজে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইকোনমিক ডেভেলপমেন্ট মিনিস্ট্রির আওতায় বৈধকরণ প্রক্রিয়া বর্তমানে চালু আছে। যাদের বৈধ ভিসা বা ওয়ার্ক পারমিট নেই, তাদের দ্রুত ভিসা বা ওয়ার্ক পারমিট সংগ্রহ করে বৈধভাবে কাজ করতে অনুরোধ করা হচ্ছে।
বৈধকরণ প্রক্রিয়ার জন্য প্রবাসীদের ইকোনমিক ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে আবেদন করার পরামর্শও দেয়া হয়। এছাড়া কোনো তথ্য প্রয়োজন হলে অফিস সময়ে অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের ফোন নম্বর (১৫০০) বা ই-মেইল (xpat@1500help.mv) কিংবা বাংলাদেশ হাইকমিশনের ফোন (৩৩২০৮৫৯) অথবা ভাইবারে (৭৬১৬৬৩৬) যোগাযোগ করতে বলা হয়েছে।
বৈধ-অবৈধ মিলিয়ে ৮০ হাজারের মতো প্রবাসী কর্মী দেশটিতে রয়েছে বলে গত বছরের ফেব্রুয়ারিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রসঙ্গত, গত বছরের ২২ ডিসেম্বর ৬ দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। ওই বৈঠকে অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দেয়ার প্রতিশ্রুতি দেয় মালদ্বীপ। প্রধানমন্ত্রীর সফরকালে তিনটি চুক্তিতে সই করে বাংলাদেশ ও মালদ্বীপ।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন