ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পটিয়ায় ২৫ যানবাহনকে আড়াই ল‍াখ টাকা জরিমানা : জব্দ ৭


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ২৯-৬-২০২১ দুপুর ৩:১৬

চট্টগ্রামের পটিয়ায় ২৫টি যানবাহনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পুলিশ। এ সময় ৩টি লেগুনা, ৩টি সিএনজি ও ‍একেটি মোটরসাইকেল জব্দ করা হয়। মঙ্গলবার (২৯ জুন) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌর সদরের কাগজীপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে এ জরিমানা করে পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন- পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেকুর রহমান, পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদারসহ একদল পুলিশ সদস্য।

পটিয়া পৌর সদরের ট্রাফিক পুলিশের ইনচার্জ জিল্লুর রহমান জানান, লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ায় এবং যানবাহনগুলোর লাইসেন্স,  চালকের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকাসহ বিভিন্ন কারণে ২৫টি যানবাহনকে মোটরজান আইনে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৩টি লেগুনা, ৩টি সিএনজি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।  

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেকুর রহমান ও পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা এবং সরকারের কঠোর লকডাউন মানতে সচেতনতা তৈরি করা হচ্ছে পুলিশের প্রধান কাজ। জরিমানা করা পুলিশের উদ্দেশ্য নয়। পটিয়ায় জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে পুলিশ নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন