ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশকালে ৩৭ বাংলাদেশি আটক


আশিক ইসলাম, মালয়েশিয়া  photo আশিক ইসলাম, মালয়েশিয়া
প্রকাশিত: ২-৭-২০২২ দুপুর ১২:৩৯
অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশকালে ৩৭ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) রাত ১টার দিকে দেশটির সেলাঙ্গর রাজ্যের কুয়ালা সেপাংয়ের বট কান্সুং থেকে তাদের আটক করে দেশটির মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ)। ইন্দোনেশিয়া হয়ে নৌকায় করে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন তারা।
 
মালয়েশিয়ার মেলাকা ও নেগ্রি সেম্বিলান রাজ্যের এমএমইএর পরিচালক ক্যাপ্টেন ইস্কান্দার ইসহাক বলেন, তাদের অবৈধভাবে জলসীমা অতিক্রম করে নৌকা থেকে মালয়েশিয়ার তীরে নামানোর চেষ্টা চলছিল। ৩৭ জন বাংলাদেশির পাশাপাশি নৌকায় থাকা ৪ জন ইন্দোনেশিয়ান নাগরিককে আটক করা হয়েছে। এরা নৌকায় করে অভিবাসীদের পাচারের চেষ্টা করেছিল। তাদের সবার বয়স ১৮ থেকে ৪৬ বছরের মধ্যে।
 
আটক অভিযানের বর্ণনা দিয়ে ইসহাক আরো  জানান, রাডারের মাধ্যমে মালয়েশিয়ার জলসীমায় প্রবেশ করা একটি সন্দেহজনক নৌযানের গতিবিধি শনাক্ত করা হয়। এরপর আমরা অভিযান শুরু করি। আমাদের একটি টহল নৌযান ওই এলাকায় পাঠানো হয়। এরপর কুয়ালা সেপাং থেকে প্রায় ১ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে একটি অবৈধ নৌকা খুঁজে পাই। ওই নৌকায় থাকা ৪১ জনকেই মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি জেটিতে আনা হয় এবং আটক করা হয়।
 
এ ঘটনায় মানব পাচারবিরোধী ও অভিবাসী চোরাচালানবিরোধী (সংশোধন) আইন ২০২২ এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর অধীনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

এমএসএম / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা