ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শিক্ষক হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে শিক্ষকদের বিক্ষোভ ও মানববন্ধন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২-৭-২০২২ দুপুর ৩:৩২
সারাদেশে শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষকরা। এ কর্মসূচিতে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়কণের দাবীবি জানান তারা। 
 
সম্প্রতি ঢাকার আআশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা ও নড়াইলে স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা দিয়ে কলেজ প্রাঙ্গণে ঘোরানোর প্রতিবাদে এ বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষকরা।  বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
 
শনিবার (২ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলা শহরের স্থানীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসুচি অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা ও প্রতিটি উপজেলার শিক্ষক সমিতির সভাপতি সম্পাদক ও শিক্ষকগণ উক্ত মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েল।
 
এ সময় সাধারণ সম্পাদক মীরনরুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রিয় কমিটির সহসভাপতি গোলাম রব্বানী, ঘাটাইল উপজেলা শাখার সভাপতি খন্দকার তাহাজ্জত হেসেন, গোপালপুর উপজেলা শাখার সভাপতি জিএম ফারুক, মধুপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
 
মানববন্ধনে বক্তারা অতিদ্রুত দোষীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি করেন। অন্যথায় ঈদুল আজহার পর কঠিন আন্দোলেনর হুঁশিয়ারি দেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা