ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বিশ্বকাপে সমকামীদের ‘লাল কার্ড’ দেখাল কাতার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৭-২০২২ দুপুর ৩:৪৭

কাতার বিশ্বকাপের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে সতর্কবার্তার বহর। মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ কাতারে আগামী অক্টোবর মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে একগাদা বিধিনিষেধ ঘোষণা করেছে স্বাগতিক কাতার। বিশ্বকাপ চলাকালে দেশটিতে অবৈধ শারীরিক সম্পর্কের বিষয়ে কড়া সতর্কতা আগেই জারি করেছিল দেশটি, এবার সমকামীদের উদ্দেশেও সতর্কবার্তা ছুঁড়ে দিল।

মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশ কাতারে সমকামীতা নিষিদ্ধ, এই কারণে সমকামী ফুটবলপ্রেমী অতিথিদের নিরাপত্তা প্রদান করতে পারবে না বলে জানা গেছে। কাতারের আইন অনুযায়ী সমকামীতার শাস্তি হিসেবে তিন বছরের কারাদন্ড থেকে মৃত্যুদন্ডও দেওয়া হতে পারে।

নর্ডিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা অনুমোদিত ৬৯টি হোটেলের মধ্যে তিনটি হোটেলে সমকামী যুগলদের থাকতে দেওয়া হবে না। ২০টি হোটেলে থাকতে দেওয়া হলেও নানা শর্তারোপ করা হয়েছে। আর বাকি হোটেলগুলোতে সমকামী ফুটবল অনুরাগীদের থাকতে দেওয়া হবে।

ফিফা অবশ্য আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে অতিথিদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, নইলে বিশ্বকাপ আয়োজনের চুক্তি বাতিলের কথা ভাবা হতে পারে। তবে এরপরও কাতার সরকার সমকামীদের নিরাপত্তার নিশ্চয়তা না দেওয়ার ব্যাপারে অনড়।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে