মির্জাগঞ্জে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান
পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১১ দুস্থ-অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। শনিবার (২ জুলাই) দুপুরে উপজেলা সদরস্থ সুবিদখালী বাজারে নবদিগন্ত বহুমুখী সমবায় সমিতির মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ১১ পরিবারের মাঝে ৬ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চেক হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মজিবর রহমান, সুবিদখালী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাকিল হোসেন শায়েক, ছাত্রলীগ নেতা খাইরুল আলম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে মোহাম্মদ আলী আশরাফ বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নে বাংলাদেশ বিশ্ব দরবারে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উন্নয়নের এই চলন্ত ট্রেনের অদ্বিতীয় চালক মানবতার মা জননেত্রী শেখ হাসিনা। যার বিকল্প এই ভূখণ্ডে নেই। দলমত নির্বিশেষে সকলের জন্য তার মন কাঁদে। যার ধারাবাহিকতায় আজ আপনাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এমএসএম / জামান
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied