পাবনায় ‘পুলিশের বন্ধু বঙ্গবন্ধু’ নামে স্থিরচিত্রের উদ্বোধন
‘কামালের মা আজ মুরগির ঝোল রান্না করেছে, আয় একসাথে খাব’। ১৯৭২ সালে স্বাধীনতাপরবর্তী বঙ্গবন্ধু তার বাসভবনে নিয়োজিত এক পুলিশ সদস্যকে আদর করে হাত ধরে ডেকে নিচ্ছেন খাওয়ার জন্য। বাংলাদেশ পুলিশ বাহিনীর সাথে মহান মুক্তিযুদ্ধের রূপকার স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু কতটা মানবিক ও আন্তরিক ছিলেন সেটি আরো একবার তুলে ধরা হলো এই ছবির মাধ্যমে।
শনিবার (২ জুলাই) দুপুরে পাবনা জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ সুপার কার্যালয়ে ‘পুলিশের বন্ধু বঙ্গবন্ধু’ নামে এই স্থিরচিত্রের উদ্বোধন করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মহিবুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার আরজুমান আক্তার প্রমুখ।
উল্লেখ্য, পুলিশের সঙ্গে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বিভিন্ন মুহূর্তের নানা স্থিরচিত্র নিয়ে পাবনা জেলা পুলিশের কার্যালয়ে শৈল্পিক ও নান্দনিক সৌন্দর্যবর্ধনে শোভা পেয়েছে ৩৩টি স্থিরচিত্র। জেলা পুলিশ সুপার কার্যালেয়র প্রবেশ মুখের করিডরের দেয়াল ও উপরে ওঠার সিঁড়িতে টাঙানো হয়েছে ছবিগুলো।
মূল ছবিতে নিজ বাসভবনের লুঙ্গি পরা বঙ্গবন্ধু আদর করে খাওয়ার জন্য ডেকে নিচ্ছেন তার নিরাপত্তার কাজে থাকা এক পুলিশ সদস্যকে। এই মহামানবের পুলিশের সঙ্গে ঐতিহাসিক নানা মুহূর্তেও বেশকিছু স্থিরচিত্র আগামী প্রজন্মের পুলিশ সদস্য ও জেলা পুলিশ সুপার কার্যালয়ে আগত সকলেই একনজরে দেখতে পাবেন।
প্রবেশ মুখের মূল দেয়ালে বঙ্গবন্ধু ও এক পুলিশ সদস্যের সেই সময়ের সংগৃহীত ছবি বড় করে দেখানো হয়েছে। পাশে একই ফ্রেমে আরো ২১টি ছবি রয়েছে। প্রতিটি ছবির নিচে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে। দেয়ালের আরেক প্রান্তে ১৯৭৫ সালের ১৫ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইনস মাঠে প্রথম পুলিশ সপ্তাহে বঙ্গবন্ধুর প্রদত্ত ভাষণ তুলে ধরা হয়েছে। এ যেন সংক্ষিপ্ত পুলিশের ইতিহাসসমৃদ্ধ ছোট জাদুঘর। একনজরে ইতিহাসকে জানা ও বাংলাদেশকে ধারণ করার এক দারুণ প্রয়াস।
এমএসএম / জামান
নবীনগরে মাদক ব্যবসার প্রতিবাদে ইউপি সদস্য রক্তাক্ত, শিশুকে অবরুদ্ধ করার অভিযোগ
বালাগঞ্জে ইযুথ গ্রুপের সম্প্রীতি সমাবেশ
কালকিনিতে জুয়া খেলার সময় ৯ জন আটক, নগদ ৬২ হাজার টাকা উদ্ধার
রায়গঞ্জে দুই অটোরিকশা চালক হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
৩৫ বছর পার হলেও আনোয়ারার অরক্ষিত উপকূলীয় বেড়িবাঁধের কাজ এখনো চলমান
তজুমদ্দিনে কালবৈশাখীর ঝড়ে প্রাথমিক বিদ্যালয়ের ঘর লন্ডভন্ড
বোয়ালমারীতে অন্যের জমি দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগ
মেহেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লায় হাঁটু পানিতে এসএসসি পরীক্ষা, বেঞ্চে পা তুলে লিখছে শিক্ষার্থীরা
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাবা মেয়েসহ নিহত ৫, আহত-১১
লোহাগড়ায় ব্যতিক্রমী উদ্যোগ: নরমাল ডেলিভারিতে মা ও নবজাতকের পাশে উপজেলা প্রশাসন
বিদ্যুতের অভাবে অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চলছে চিকিৎসা