ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে বিড়ি ফ্যাক্টরির বিরুদ্ধে অভিযোগের তিন মাস পেরিয়ে গেলেও ব্যবস্থা নেয়নি প্রশাসন


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩-৭-২০২২ দুপুর ১২:১৪
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর বাজুনিয়াপাড়া গ্রামের ৫৮টি পরিবারের সদস্যদের স্বাক্ষরসংবলিত দুটি তালিকাসহ গত ২৯ মার্চ উপজেলা প্রশাসন বরাবর বিড়ি ফ্যাক্টরি বন্ধের জন্য আবেদন করা হয়।
 
আবেদনে উল্লেখ করা হয়, আমরা জন্মসূত্রে জগন্নাথপুর বাজুনিয়া গ্রামের বাসিন্দা শহিদুলের বিড়ি ফ্যাক্টরির তামাকের গন্ধে আমাদের গ্রামে বসবাস করা দুর্বিষহ হয়ে উঠেছে। ছোট বাচ্চারা শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে ভুগছে। এ ঘটনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মেডিয়ায় সংবাদ প্রকাশ হয়।
 
গত কয়েক মাস পূর্বে উপজেলা প্রসাশন সাংবাদিকদের জানায়, দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু তিন মাস অতিবাহিত হওয়ার পরও ব্যবস্থা না নেয়ায় এলাকায় নেতিবাচক প্রভাব পড়েছে।
 
এই বিড়ি সম্পর্কে গোবিন্দগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজারে গিয়ে জানা যায়, রিমন বিড়ি নকল ব্যান্ডরোল ব্যবহার করে বাজারজাত করে আসছে। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ ব্যবসা চালিয়ে আসছে সে। শহিদুল ক্ষমতার অপব্যবহার করে নিয়মের তোয়াক্কা না করে বিড়ি উৎপাদন করছে। চাঁদপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়সহ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজুনিয়াপাড়া গ্রামবাসীসহ এলাকার শিশু, বৃদ্ধসহ সবাই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
 
এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক অলিউল রহমান সাংবাদিকদের জানান, আবাসিক এলাকায় এ রকম ফ্যাক্টরি হওয়ার কোনো সুযোগ নেই। আমি ওই ফ্যাক্টরির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য বলছি।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত