ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বৃষ্টির কবলে কমলো আরও দুই ওভার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৭-২০২২ দুপুর ১২:২৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান উড়ন্ত এক সূচনাই এনে দিয়েছিলেন বাংলাদেশকে। তবে তার বিদায়ের পরই ডমিনিকার আকাশ কাঁদল আবার। সেজন্যে খেলাও বন্ধ করতে হলো আবার। বৃষ্টি শেষে খেলা যখন ফিরল মাঠে, ইনিংসের দৈর্ঘ্য কমলো আরও দুই ওভার।

উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টির লড়াইটা শুরুতেই পড়ে বৃষ্টির মুখে। যে কারণে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ১০৫ মিনিট পর, দুই দলের ইনিংসে ৪টি করে ওভার কমিয়ে দেওয়া হয়। এরপর খেলা শুরু হয় যখন, এরপরের কিছুক্ষণ বেশ নির্বিঘ্নে খেলা চলছিল। টসে হেরে আগে ব্যাট করা বাংলাদেশ ৭ ওভার ৪ বলে তুলে ফেলে ৬০ রান। তবে উইকেট হারিয়ে ফেলে চারটি। সবশেষ সাকিবকে হারানোর এক বল পর আবার বৃষ্টি হানা দেয় ম্যাচে।

বৃষ্টির কারণে এমনিতেই ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছিল ১৬ ওভারে। ফের বৃষ্টির হানায় ইনিংসের দৈর্ঘ্য কমে যায় আরও। দুই ইনিংস এখন খেলা হবে ১৪ ওভার করে। 

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে