ডমিঙ্গো নিশ্চিত, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভালো খেলবে বাংলাদেশ
টেস্ট হারের পর টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। বলা হচ্ছে চলতি বছর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে উইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের কুড়ি ওভারের সিরিজটি। তবে ডমিনিকায় পরিত্যক্ত প্রথম টি-টোয়েন্টিতে তা কতটুকু হয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েও হঠাৎ ধসে যায় বাংলাদেশ দলের ইনিংস। হেড কোচ রাসেল ডমিঙ্গো স্বীকার করেছেন, পরিত্যক্ত ম্যাচে খুব বাজে ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল। তবে পরের ম্যাচে ভালো করবে তার দল, নিশ্চিত তিনি।
শনিবার ম্যাচ শেষে ডমিঙ্গো বলেন, ‘৪৫ রানে ২ উইকেট, আমাদের শুরু ভালো ছিল। এরপর খুব বাজে ক্রিকেট খেলেছি। তবে আমি নিশ্চিত পরের ম্যাচে আমরা ভালো করব। ছেলেদের লম্বা ফেরি যাত্রা করতে হয়েছে, শুক্রবার কোনো অনুশীলন করা সম্ভব হয়নি। আজকের খেলাও পরিত্যক্ত হয়ে গেল। তবু ১৩ ওভারের মতো খেলার সুযোগ পেলাম আমরা। আমি নিশ্চিত পরের ম্যাচে আরও ভালো পারফরম্যান্স দেখা যাবে।’
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়ায় ম্যাচ নেমে আসে ১৬ ওভারে। পরে আরেক দফা বৃষ্টি হলে আরো ২ ওভার কমে যায় ম্যাচের দৈর্ঘ্য। এমন পরিস্থিতি ১৪ ওভারের ম্যাচে বাংলাদেশের ইনিংসের ১৩ ওভার পর আবার নামে বৃষ্টি। তখন ৮ উইকেট হারিয়ে টাইগারদের স্কোর বোর্ডে ১০৫ রান। এরপর খেলা শুরুর অবস্থা তৈরি হলেও হাতে বেশি সময় না থাকায় দুই দলের অধিনায়কের মতামতের ভিত্তিতে ম্যাচ পরিত্যক্ত করা হয়।
যেটিকে একেবারেই আদর্শ বলছেন না ডমিঙ্গো, ‘যা হলো (পরিত্যক্ত) সেটি আদর্শ নয়। তবে এটি দুই দলের জন্যই সমান। দুই দলকেই এটির মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমরা আগে বল করলে ভালো হতো। কিন্তু টস হেরে গিয়েছিলাম। এটি খেলার অংশ।’
পরিত্যক্ত না হলে ম্যাচের ভাগ্য অবশ্য বাংলাদেশের বিপক্ষে যাওয়ার সুযোগই বেশি ছিল। আজ রোববার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ দিয়েই ব্যাটিং বিভাগ ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন টাইগার কোচ।
ডমিঙ্গো বললেন, ‘দ্বিতীয় ম্যাচে আমরা আরও উন্নতি করব। আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় কয়েক সপ্তাহ পর খেলতে নেমেছে। মাহমুদউল্লাহ, আফিফ দক্ষিণ আফ্রিকা সফরের পর প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেললো। যেটা কয়েক মাস হয়ে গেছে। তো তারা আরও ভালো করবে।’
এমএসএম / এমএসএম
লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক
তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা
এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ