ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জেলা জজ কতৃক সংবর্ধিত হলেন পি.পি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩-৭-২০২২ দুপুর ৩:১০
চট্টগ্রাম নব নিযুক্ত জেলা  পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরীসহ সদ্য পদোন্নতি পাওয়া দুই  সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিট্রেটকে    সংবর্ধিত করলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা। ৩ জুন (রবিবার) সকালে জেলা ও দায়রা জজ আদালতের খাস কামরায়  আয়োজিত এই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি আবু মোহাম্মদ হাশেম, জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইব্যুনালের   বিশেষ জজ সেলিম মিয়া, অতিরিক্ত জেলা ও দায়রা  জজ সওয়ার আলম,  ফেরদৌস ওয়াহিদ, ফারজানা আকতার, সাইফুর রহমান মজুমদার, শহীদুল্লাহ্ কায়সার, মোহাম্মদ আবু হান্নান, অতিরিক্ত  মহানগর দায়রা জজ আমিরুল ইসলাম,   চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট কামরুন নাহার রুমি, 
যুগ্ম দায়রা জজ খায়রুল আমিন,  অর্থঋন আদালতের যুগ্ম জজ মুজাহিদুর রহমান  সহ চট্টগ্রাম আদালতের সকল যুগ্ম জজ ও জুডিশিয়াল অফিসার বৃন্দ। 
এসময় জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা বলেন, , পাবলিক প্রসিকিউর  রাস্ট্রপক্ষে মামলা পরিচালনায় আদালতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 
 চট্টগ্রাম একটি  গুরুত্বপূর্ণ জেলা এ জেলার পাবলিক প্রসিকিউটর পদটি অত্যন্ত  মর্যাদাপূর্ণ। সরকার একজন যোগ্য ব্যক্তিকেই  এই পদে নিযুক্ত করেছেন বলে আমি বিশ্বাস করি। এবং কোর্টে মামলা পরিচালনায় নবনিযুক্ত জেলা পাবলিক প্রসিকিউটর যথাযথ ভূমিকা রাখবেন। এসময় জেলা পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন    আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো এবং এ  বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি। 
এসময় সদ্য পদোন্নতি পাওয়া সিনিয়র সহকারী জজ  তাহরিনা আক্তার নওরীন,  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আবদুল্লাহ খান ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট  ফারজানা ইয়াছমিনকে সংবর্ধিত করা হয়।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী