৭ দিনেও খোঁজ মেলেনি শিশু সম্রাট নদীর, থানায় জিডি
সাত দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্র শিশু সম্রাট সরদার নদীর। যশোরের কেশবপুর উপজেলার ছোট পাথরা গ্রামের দুলাল সরদার (মোহন)-এর ছেলে সম্রাট সরদার নদী (১২) নামে একটি শিশু গত সোমবার বিকেল থেকে পাওয়া যাচ্ছে না। অনেক খুঁজাখুঁজির পর না পেয়ে তার বাবা কেশবপুর থানায় গত ২৯ জুন একটি সাধারণ ডায়েরি করেন, যার নং-১৩৯১। শিশুটি উপজেলার বড়েঙ্গা সম্মেলন বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণির নিয়মিত ছাত্র। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল হলুদ গেঞ্জি, কালো ধরনের প্যান্ট ও পায়ে ছিল কালো জুতা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার বাড়ি থেকে নদী সরদার (১৩) তার বন্ধু সহপাঠী ইয়াছিন (১২) সাথে বের হয়। কিন্তু দিনশেষে সন্ধ্যা নেমে আসে। তার বন্ধু ইয়াছিন বাড়ি ফিরলেও নদী বাড়িতে ফেরেনি। তার মা-বাবা ও আত্মীয়স্বজনরা আত্মীয়দের বাড়িতে বা এলাকায় বিভিন্ন বাড়িতে খোঁজাঁখুজি করেও তার খোঁজ পায়নি।
সম্রাট সরদার নদীর বাবা দুলাল সরদার (মোহন) বলেন, এ ব্যাপারে কেশবপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমার ছেলের সন্ধান পান তাহলে ০১৭১৬৬৬৭৫৮৭ ও ০১৭৯০২৯৫৪১৯ মোবাইল নম্বরে জানালে তার প্রতি কৃতজ্ঞ থাকব।
এমএসএম / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান