কোনাবাড়ীতে আসতে শুরু করেছে কোরবানির পশু
দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। ইতোমধ্যেই হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। গাজীপুরের কোনাবাড়ীতে প্রতি বছরের ন্যায় এবারো তিনটি স্থানে বসেছে অস্থায়ী কোরবানির পশুর হাট। হাটগুলো হলো- কোনাবাড়ী নতুন বাজাট, জরুন কাউসার আহমেদ স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন মাঠ এবং আমবাগ নজরদীঘি নাদের আলী উচ্চ বিদ্যালয়সংলগ্ন মাঠ। উত্তরবঙ্গসহ বিভিন্ন জেলা থেকে বেপারিরা গরু নিয়ে আসছেন কোনাবাড়ীর হাটে।
ঝিনাইদহ থেকে আসা মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী জানান, গত দুই বছর মহামারী করোনার কারনে লকশান গুনতে হয়েছে। তবে এবার যদি পরিবেশ অনুকূলে থাকে তাহলে ভালো দাম পাবেন বলে আশা করছেন। তিনি শনিবার ২ জুলাই কোনাবাড়ী জরুন কোরবানি হাটে ১৪ টি গরু নিয়ে এসেছেন । ভারত থেকে গরু না আসায় বাজার ভালো থাকবে বলে জানান ওই ব্যবসায়ী।
বাবুল মিয়া নামে আরেক ব্যবসায়ী ১৭ টি গরু নিয়ে এসেছেন একই হাটে। এতো আগে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, আগে আসলে জ্যাম কম থাকে গরু গুলো সুস্থ থাকে। সেই সাথে হাটে গরু রাখার জন্য ভালো জায়গা পাওয়া যায়।
জরুন কোরবানি পশুর হাটের সভাপতি মো. সেলিম পাঠান জানান,দুই একদিনের মধ্যে মাঠ কানায় কানায় ভরে যাবে। হাটটি ২৪ ঘন্টা সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে। বেপারিদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে। জাল টাকা সনাক্ত করোনের জন্য ব্যবস্থা আছে। ক্রেতা বিক্রেতারা যেন বিকাশ, নগদ এবং ব্যাংকিং লেনদেন করতে পারে সে ব্যবস্থা করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম খান জানান,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি পশুর হাট গুলোতে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি হাটে পুলিশ কন্ট্রোল রুম বসানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে হাটে আসা ক্রেতা বিক্রেতাদের সর্তক করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আমরা সকলে মাক্স ব্যবহার করি। অপরিচিত দেওয়া লোকের কিছু খাবেন না। জাল টাকা ও প্রতারক চক্র থেকে সাবধান। মলম পার্টি হতে সাবধান।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied