চট্টগ্রামের পেনিনসুলাতে শুরু হয়েছে 'গ্র্যান্ড ঈদ এক্সিবিশন ২০২২'
ঈদুল ফিতর এর রেশ না কাটতেই কিছুদিন পরেই আসছে ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আযহা। ঈদে কুরবানির পশুর পাশাপাশি আমাদের চাই নতুন জামা-কাপড় ও ঘর সাজানোর বিভিন্ন সরঞ্জামাদি। কিন্ত বাহিরে উচ্চমাত্রার গরম ও খরতাপে ঈদের কেনাকাটা অনেকটা দুর্বিষহ মনে হচ্ছে অনেকের কাছেই। যানজট এবং ভিড়ের মধ্যে শপিং মলে গাদাগাদি করে শপিং করা বেশ কষ্টকর। স্বস্তিদায়ক কেনাকাটার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই 'উদ্যোক্তা চট্টগ্রাম' আয়োজন করেছে 'গ্র্যান্ড ঈদ এক্সিবিশন ২০২২'
চট্টগ্রামের পেনিনসুলা হোটেল এর ডালিয়া হলে রবিবার (৩ জুলাই) থেকে শুরু হয়েছে এই পণ্য প্রদর্শনী। সবার জন্য বিনামূল্যে প্রবেশ ও উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। ২ দিনব্যাপী এই জমকালো আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম.রেজাউল করিম চৌধুরী।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় উপ অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর।
প্রদর্শনীতে থাকছে পোশাক, গহনা, ঘর সাজানোর আনুষাঙ্গিক এবং লাইফস্টাইল ব্র্যান্ড সহ বিভিন্ন পণ্যের সমাহার। ৪০+ প্রিমিয়াম ব্র্যান্ড নিয়ে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী।
এই আয়োজনের উল্লেখযোগ্য দিক হলো, অংশগ্রহণকারী উদ্যোক্তার মধ্যে বেশিরভাগই নারী উদ্যোক্তা। উদ্যোক্তাদের সম্পূর্ণ বিনামূল্যে উক্ত প্রদর্শনীতে অংশগ্রহন এবং সারা বছরের জন্য গ্রাহক তৈরীর সুযোগ করে দিয়েছে 'উদ্যোক্তা চট্টগ্রাম' আয়োজিত এই প্রদর্শনী।
এই প্রদর্শনীর সহযোগী হিসেবে আছে ' উইমেন্স কনসেপ্ট, ইভেন্ট পার্টনার 'লামোর ইভেন্ট প্ল্যানার', ফুড পার্টনার ' দ্যা গ্রাব-বক্স', মিডিয়া পার্টনার 'সি-প্লাস টিভি' এবং নিউজ পার্টনার হিসেবে আছে 'দৈনিক আজাদী '।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied