ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গুনিয়ায় ট্রাক-অটোরিকসার সংঘর্ষে এক চালক নিহত, পালিয়েছে ট্রাকচালক


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩-৭-২০২২ রাত ৯:১৯
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও অটোরিকসার সংঘর্ষে  অটোরিকসা চালক নিহত হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ জমির। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। তবে পালিয়ে গেছে ট্রাক চালক। রোববার (৩ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটে উপজেলার চন্দ্রঘোনা-কাপ্তাই সড়কের বুইজ্জার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় প্রত্যক্ষদর্শী সাবের আহমেদ নামে এক ব্যক্তি জানান, চন্দ্রঘোনা-কাপ্তাই সড়কের বুইজ্জার দোকান অংশে বিপরীত মুখী একটি খালি ট্রাকের সাথে অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে অটোরিকসা চালক নিহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই ঘাতক ট্রাক চালক পালিয়েছে। এ ঘটনার আরো ৩ জন আহত হয়েছে।
 
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী বলেন, ট্রাক ও অটোরিকসার সংঘর্ষের ঘটনায় নিহত অটোরিকসা চালকের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
তিনি আরো বলেন,  ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ট্রাক চালক পালাতক রয়েছে। তাকে ধরার চেষ্টা করা হচ্ছে।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী