ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


আশিক ইসলাম, মালয়েশিয়া  photo আশিক ইসলাম, মালয়েশিয়া
প্রকাশিত: ৪-৭-২০২২ দুপুর ১২:৫

মালয়েশিয়ায় বসবাসরত এক প্রবাসী বাংলাদেশিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় রোববার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কেপংয়ের কেআইপি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত প্রবাসীর নাম নূরে আলম মানিক (৪৮)। তিনি বাংলাদেশের ঝিনাইদহ শহরের আদর্শপাড়া কচাতলা এলাকার আবুল হোসেনের ছেলে।

নিহত নূরে আলম মানিকের দোকানের সিসিটিভি ফুটেজ দেখে প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে মানিক ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এ সময় ইন্দোনেশিয়ার এক নাগরিক দোকানের মধ্যে বড় একটি ধারালো ছুরি নিয়ে প্রবেশ করে এবং তাকে কুপিয়ে জখম করে। মানিক আঘাত পেয়ে লোকটির পিছু নিয়ে বাইরে বেরিয়ে আসেন। এরপর দুজন ধ্বস্তাধস্তি করে আবার দোকানের ভেতরে ঢোকেন। পরে দুইজনই রক্তাক্ত অবস্থায় দোকানের বাইরে বেরিয়ে আসেন। এতে ঘটনাস্থলে ইন্দোনেশিয়ার নাগরিক মারা গেলেও পরে রক্তাক্ত অবস্থায় দোকানের বাইরে নূর আলমকে পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নূরে আলমকে উদ্ধার করে সুঙ্গাইবুলু হাসপাতালে ভর্তি করলে সেখানেই মারা যান তিনি। এ ঘটনায় সুঙ্গাইবুলু থানায় মামলা হয়েছে।

নূরে আলমের আত্মীয় সূত্রে জানা গেছে, নিহত মানিক গত ১২ বছর ধরে মালয়েশিয়ায় ব্যবসা করছেন। সম্প্রতি তিনি পাসার মিনি বিসমিল্লাহ মার্ট নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় রোববার সকালেও তিনি দোকান খোলেন। এরপর সেখানে হামলার শিকার হন। তবে কী কারণে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে হামলা চালিয়ে মানিককে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।

মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের কাছে নূরে আলমের মৃতদেহ দ্রুত দেশে পাঠানোর দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

এমএসএম / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা