ব্যস্ত সময় কাটাচ্ছেন আদনান আদি
বাংলা চলচিত্রের অন্যতম চিত্র নায়ক আদনান আদি বর্তমানে ব্যস্ত আছেন ‘প্রেমিক ছেলে রিটার্নস’ এর শুটিং নিয়ে।যৌথ চলচ্চিত্রটির শুটিং এর কাজ বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়ার কয়েকটি স্থানে করা হবে ।এছাড়া সম্প্রতি মুক্তি প্রাপ্ত সিনেমা ‘আমি তোমার রাজা তুমি আমার রানী’ বাংলাদেশের অনেকগুলো হলে প্রদর্শিত হচ্ছে।
এ ব্যাপারে আদনান আদি বলেন, ‘আমি তোমার রাজা তুমি আমার রানী’র মুক্তির পর থেকে এতটা দর্শক সাড়া পারবো ভাবতে পারিনি।বিশেষ করে নারায়ণগঞ্জ,চিটাগং,সিলেট এবং কিশোরগঞ্জসহ আরো কতগুলো জেলায় অনেক ভালো বিক্রি হয়েছে।
তিনি আরো বলেন ‘প্রেমিক রিটার্নস’ এর শুটিং শেষ হলে কলকাতার একটি সিনেমার কাজ শুরু করবো যার নাম ‘খেলুড়ে’ এর পর আরো একটি যৌথ সিনেমার কাজ হাতে আছে নাম ‘জাদুগর থেনস’ সবমিলিয়ে শুটিং এর ব্যস্ততার মাঝে কাটছে আদিৰ সময়।
ছোটবেলা থেকেই আদনান আদির স্বপ্ন ছিল বড় হয়ে বাংলা চলচিত্রের নায়ক বা সুপার ষ্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন ।সেই স্বপ্ন গড়ার পথেই হাটছেন আদনান আদি।
নিজের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বলেন, দর্শকদের অকৃত্রিম ভালোবাসায় আজ এ পর্যন্ত আসতে পেরেছি ইনশাআল্লাহ দর্শকের ভালোবাসা সাথে থাকলে আরো যোজন যোজন দূর এগিয়ে যাবো ।আর দর্শকদের প্রতি অনুরোধ রইলো আপনারা হলে এসে বাংলা সিনেমা দেখুন আপনারা পাশে থাকলে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে।
এমএসএম / জামান
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার
৯ মাস ধরে বিছানায় অভিনয়শিল্পী মিজান
রাশিয়ার আন্তর্জাতিক উৎসবে গোলাম রাব্বানীর ‘নিশি’