ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পারিবারিক অসচেতনতায় মিরসরাইয়ে পানিতে ডুবে ৭ দিনে ৩ শিশুর মৃত্যু


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৪-৭-২০২২ দুপুর ১২:৩৯
চট্টগ্রামের মিরসরাইয়ে মাত্র ৭ দিনে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পারিবারিক অসচেতনতার কারনেই প্রতিনিয়ত অবুঝ শিশুরা পানিতে ডুবে মারা যাচ্ছে বলে সচেতন মহলের দাবি।  পরিবারের সদস্যরা একটু সচেতন হলেই নিষ্পাপ শিশুদের মূল্যবান জীবন বেঁচে যেত বলে মনে করেন তারা।
 রোববার (৩জুলাই) ফাইজা আক্তার (৩) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়। দুপুর ১টায় পানিতে ভাসামান অবস্থা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত ফাইজা আক্তার উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকার কাজীর তালুক গ্রামের আব্দুল শহীদ বাড়ী মো. আব্দুল গনির মেয়ে। 
গত ২৮ জুন উপজেলার মঘাদিয়ায় আলভী নামে ২বছরের এক শিশু মারা  যায়। আলভির দাদা আবুল কাশেম জানান,  ২৮ জুন মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে ঘরের পাশে অবস্থিত পুকুরের পানিতে পড়ে যায় আমার নাতি। হঠাৎ তাকে দেখতে না পেয়ে পুকুরে খোঁজ করতেই পানিতে তার নিথর দেহ ভাসতে দেখা যায়। এরপর তাকে উদ্ধার করে দ্রুত মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
তার আগের দিন ২৭ জুন ৪নং ধুম ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার আরশী নামে আড়াই বছরের অপর একটি কন্যা শিশুর মৃত্যু হয়। নিহত আরশি ওই ওয়ার্ডের টিটু ফরায়েজির ২য় কন্যা।
শিশুটির চাচা মোহাম্মদ সাইফ জানান, বাড়ির একেবারে নিকটে পুকুর থাকায় কোন ফাকে যে আরশী পুকুরের দিকে চলে যায় কেউ বুঝতে পারেনি।। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া না গেলে বিকালে পুকুরে মৃত আবস্থায় পাওয়া যায় । এটা মাত্র গত ৭ দিনের চিত্র। 
এর পূর্বে গত ৭ জুন বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে  কনক  নামে আরও এক শিশুর মৃত্যু হয়। 
এভাবে প্রতি বছর বর্ষা মৌসুমে মিরসরাইয়ের ১৬ টি ইউনিয়নে অর্ধশতাধিক শিশু মৃত্যুর ঘটনা ঘটে বলে ধারনা করা হয়। যদিও এর কোন হিসাব রাখেনা কোন সংস্থা। তবে বিভিন্ন সময় পানিতে পড়ে শিশু মৃত্যুর প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে এমন ভয়ঙ্কর তথ্য পাওয়া যায়।
 
 এব্যপারে জানতে চাইলে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন এটি খুবই গুরুত্বপূর্ন একটি বিষয়। আমরা উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতা মূলক প্রচারনা চালানোর পরিকল্পনা করছি। উপজেলা চেয়ারম্যানের সাথে আলোচনা করে শিশুদের সাঁতার প্রশিক্ষণের একটি প্রকল্প বাস্তবায়ন করা যায় কি-না সেটি নিয়েও আলোচনা করবো। তবে পারিবারিক সচেতনতা সবচাইতে গুরুত্বপূর্ণ। 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী