ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

অবসরের ‘ইঙ্গিতপূর্ণ’ স্ট্যাটাস দিয়েই মুছে ফেললেন তামিম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৭-২০২২ দুপুর ১:২

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অনেক দূরে তামিম ইকবাল। রীতিমতো ছুটি নিয়ে এই ফরম্যাট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন দেশসেরা এই ওপেনার। এবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বল্পদৈর্ঘ্যের এই ফরম্যাট থেকে অবসরের ‘ইঙ্গিত’ দিয়েছেন তিনি।

সোমবার (৪ জুলাই) সকালে তামিম নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে লেখেন, ‘টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল’ এবং তারপরে তিনটি বিদায় সূচক ইমোজি। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই স্ট্যাটাস। যদিও স্ট্যাটাস দেওয়ার মিনিট দশেকের মধ্যেই সেই সর‍িয়ে ফেলেছেন।

স্ট্যাটাস দেখার পর থেকেই তামিমের ভক্ত-অনুরাগীদের মনে প্রশ্ন, আসলেই কি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিতে যাচ্ছেন তিনি। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ধুন্ধুমার আলোচনা। 

এই ফরম্যাট থেকে ছুটিতে থাকায় ওয়েস্ট ইন্ডিজে চলমান টি-টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছেন না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই বলে দিয়েছেন, উইন্ডিজ সফরে টি-টোয়েন্টি না খেললে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও সুযোগ পাবেন না তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়েই চরম অনিশ্চয়তার মধ্যেই এই স্ট্যাটাস দিলেন তামিম।

তামিম ইকবাল আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ৬ মাসের বিরতিতে আছেন। বিরতি শেষ হবে চলতি জুলাইয়ের ২৭ তারিখ। গত ২৭ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন হঠাৎ করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরতির ঘোষণা দেন এই ওপেনার। তার আগেই এমন ফেসবুকে স্ট্যাটাস ইঙ্গিত দিয়ে দিল-হয়তো ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরবেনই না তিনি!

২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল তামিমের। সর্বশেষ ২০২০ সালে জিম্বাবুয়ের এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে খেলেছিলেন। এখন পর্যন্ত ৭৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১টি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরির সুবাদে ১,৭৫৮ রান করেছেন তামিম। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে ওমানের বিপক্ষে ক্যারিয়ার সর্বোচ্চ ১০৩* রান করেছিলেন এই তারকা ক্রিকেটার। 

এমএসএম / এমএসএম

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের