ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আর্জেন্টিনার সবচেয়ে দামি ফুটবলার মার্টিনেজ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৭-২০২২ দুপুর ১:২

ইন্টার মিলানের হয়ে বেশ কয়েক মৌসুম ধরেই ফর্মের তুঙ্গে আছেন লাউতারো মার্টিনেজ। প্রিমিয়ার লিগে বেশকিছু ক্লাব তাকে দলে ভেড়ানোর ব্যাপারে আগ্রহী হলেও দলবদলের বাজারে তার চড়া মূল্যের কারণে এগোতে পারেনি। এবার জানা গেল, দলবদলের বাজারে এখন সবচেয়ে দামি আর্জেন্টাইন হচ্ছেন লাউতারো।

দলবদল সম্পর্কিত পোর্টাল ট্রান্সফার মার্কেট জানিয়েছে, হালনাগাদ হিসাব অনুযায়ী বর্তমানে দলবদলের বাজারে মার্টিনেজের মূল্য ৬৭.৫০ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ৭৫৮ কোটি টাকা। যেখানে মেসির ‘দাম’ তার চেয়ে প্রায় ২২ মিলিয়ন পাউন্ড কম, ৪৫ মিলিয়ন পাউন্ড।

সবচেয়ে ‘দামি’ আর্জেন্টাইন ফুটবলারদের তালিকায় তিনে রয়েছেন ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে খেলা ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো (৪৩.২০ মিলিয়ন পাউন্ড)। এরপরের দুই অবস্থানে রয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদে খেলা দুই আর্জেন্টাইন আনহেল কোরেয়া (৪০.৫০ মিলিয়ন পাউন্ড) এবং রদ্রিগো দি পল (৩৬ মিলিয়ন পাউন্ড)।

চলতি দলবদলের মৌসুমেও মার্টিনেজকে দলে টানার আগ্রহ প্রকাশ করেছিল টটেনহ্যাম। তবে আপাতত ইন্টার মিলান ছেড়ে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই জানিয়ে সেই প্রস্তাব ফিরিয়ে দেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। মার্টিনেজ

ইন্টার মিলানের অঙ্গে আর্জেন্টিনার জার্সি গায়েও সমান উজ্জ্বল। লিওনেল স্কালোনি দায়িত্ব নেওয়ার পর আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি গোল করেছেন তিনি, সর্বশেষ ইতালির বিপক্ষে আর্জেন্টিনার ফিনালিসিমা জয়েও গোল করে এবং করিয়ে অবদান রেখেছিলেন এই স্ট্রাইকার।

ইন্টার মিলানের হয়ে গত মৌসুমে ৪৯ ম্যাচ খেলে ২৫ গোল করেছেন মার্টিনেজ। সবমিলিয়ে গত চার মৌসুমে ইতালিয়ান জায়ান্টদের হয়ে ১৮০ ম্যাচে ৭৪ বার লক্ষ্যভেদ করেছেন তিনি।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে