তিন দিন পর থেকে ‘বিনামূল্যের খেলোয়াড়’ মেসি
চলছে জুন মাস। এটি জুলাই হয়ে যেতে বাকি আর মাত্র তিন দিন। চলতি সপ্তাহের বৃহস্পতিবারই শুরু হয়ে যাবে নতুন মাস আর একইসঙ্গে নতুন এক অধ্যায়ে ঢুকে যাবেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।
শৈশবের ক্লাব বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির বাকি রয়েছে আর মাত্র ৩ দিন। চলতি মাসের ৩০ জুন পর্যন্তই বার্সেলোনার খেলোয়াড় থাকবেন তিনি। এই তিন দিন পর থেকে তিনি হয়ে যাবেন ‘ফ্রি এজেন্ট’ খেলোয়াড়। অর্থাৎ কোনো ট্রান্সফার ফি ছাড়া বিনামূল্যেই তাকে দলে ভেড়াতে পারবে যেকোনো দল।
তবে পুরোপুরি নিশ্চয়তা দিয়ে অবশ্য এটি বলার সুযোগ নেই। কেননা ৩০ জুনের মধ্যে যদি চুক্তি নবায়নের ঘোষণা চলে আসে, তাহলে বার্সেলোনার খেলোয়াড়ই থাকবেন মেসি। যদিও আপাতদৃষ্টিতে এটি হওয়ার সম্ভাবনা বেশ কম। কারণ নিজ দেশের হয়ে কোপা আমেরিকা খেলায় ব্যস্ত মেসি।
বার্সেলোনা নব্য নির্বাচিত প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা অবশ্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন মেসির সঙ্গে চুক্তি নবায়নের জন্য। এরই মধ্যে বেশ কয়েকবার তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, বার্সেলোনার দেয়া নতুন চুক্তি প্রস্তাবে রাজি আছেন মেসি, শুধু সাক্ষর করা বাকি।
গত ২৪ জুন, মেসির জন্মদিনে চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পরিকল্পনা করেছিলেন লাপোর্তা। কিন্তু তিনি সেটি পারেননি। এখন তার মাথায় রয়েছে ২৯ জুন তারিখটি, এদিন লাপোর্তার নিজেরই জন্মদিন। বার্সেলোনার জন্য খুশির সংবাদটি নিজের জন্মদিনেই দিতে চান ক্লাব প্রেসিডেন্ট।
তবে খুশির সংবাদ দেয়ার আগে মেসির কাছ থেকেও আনুষ্ঠানিক সম্মতি নিতে হবে বার্সেলোনাকে। চুক্তির আর মাত্র তিন দিন বাকি থাকতে সেটি নিয়েই ব্যস্ত বার্সেলোনা। মূলত মেসিকে এক মিনিটের জন্যও চুক্তির বাইরে বিনামূল্যের খেলোয়াড় হিসেবে রাখতে চায় না বার্সেলোনা।
প্রায় ২০ বছর আগে, ২০০০ সালের ডিসেম্বরে বার্সেলোনার সঙ্গে চুক্তি করেছিলেন মেসি। এরপর থেকে আর এক মুহূর্তের জন্যও অন্য কোনো ক্লাবের সঙ্গে চুক্তি হয়নি তার। কিন্তু এখন ক্যারিয়ার সায়াহ্নে এসে দেখা দিয়েছে সেই সম্ভাবনা। যদিও তা এড়াতে বার্সেলোনা নিজেদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সূত্রঃ মার্কা
কফিল / কফিল
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ